শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
Title :
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হৃদয়ে সম্প্রীতির আলোকবর্তিকা: গুরুদুয়ারা নানকশাহী বাংলাদেশের বিচার ব্যবস্থা সংস্কারে আরও তহবিল দিচ্ছে সুইডেন ও ইউএনডিপি বাংলাদেশের বিরুদ্ধে সম্ভাব্য আইনি লড়াইয়ে এস আলম, ব্রিটিশ উকিলদের এক মাসের বিলই প্রায় ৫ কোটি টাকা বন্যা পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন ফৌজদারি মামলার তদন্ত কার্যক্রমে গতি আনতে নির্দেশনা জোরদার সপ্তাহে একবারের ইনসুলিন চালু ভারতে, কমবে খরচ ও ইনজেকশনের ঝামেলা সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা করতে চায় সরকার দেশে বিচারাধীন মামলার সংখ্যা ৪৬ লাখ ছাড়িয়েছে: সংবিধানের ন্যায়বিচার নিশ্চিতে বাড়ছে চাপ ধানমন্ডিতে চিকিৎসক ধীপ্রার মৃত্যু: কবর থেকে মরদেহ উত্তোলনের নির্দেশ নিজেদের প্রণীত আইনেই মানবতাবিরোধী অভিযোগে বিচারের মুখে আ.লীগ: নিষিদ্ধ ঘোষণার আইনি পথ কতটা বাস্তবসম্মত?

অধস্তন আদালতের বিচারকগণের পরিচিতি নম্বর ও হালনাগাদ জ্যেষ্ঠতার তালিকা প্রকাশ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৪৮ বার পড়া হয়েছে

অধস্তন আদালতের বিচারকগণের পরিচিতি নম্বর ও হালনাগাদ জ্যেষ্ঠতার তালিকা প্রকাশ

ডেস্ক নিউজ আদালত বার্তা:২৩ ফেব্রুয়ারি ২০২৩।

আজ ২৩ ফেব্রুয়ারি প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বাংলাদেশ সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এর সদস্যদের তালিকা এবং পরিচিতি নাম্বার সংক্রান্ত বইয়ের মোড়ক উন্মোচন করেন।

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সদস্যদের কর্মস্থল-নির্ধারণ, পদোন্নতির প্যানেল প্রণয়ন, শৃঙ্খলা-বিধান ও ছুটি মঞ্জুরীসহ দৈনন্দিন প্রশাসনিক নানা কাজে ব্যবহারের প্রয়োজনে জ্যেষ্ঠতার তালিকার গুরুত্ব অপরিসীম।

বিচার- কর্মবিভাগে নিযুক্ত বিচারকগণের ২০১৫ সালের পর হতে অদ্যাবধি জ্যেষ্ঠতার তালিকা সংশোধন বা পুনঃপ্রণয়ন করা হয়নি। বাছাই কমিটি ও ফুলকোর্ট সভা কর্তৃক বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সদস্যদের পদোন্নতির প্যানেল প্রণয়ন, জি,এ কমিটি কর্তৃক পদায়নের পরামর্শ প্রদান, বিচার বিভাগীয় কর্মকর্তাদের বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ ইত্যাদি ক্ষেত্রে জ্যেষ্ঠতার বিষয়টি গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে হালনাগাদ জ্যেষ্ঠতার তালিকাটি কার্যকর ভূমিকা রাখবে।

উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ সুপ্রীম কোর্ট আপিল বিভাগের বিচারপতিবৃন্দ এবং মনিটরিং কমিটির সদস্য হাইকোর্ট বিভাগের বিচারপতিবৃন্দ এবং জি এ কমিটির সদস্য হাইকোর্ট বিভাগের বিচারপতিবৃন্দ, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews