শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
Title :
একই মামলায় তথ্য গোপন করে ৩ বার আগাম জামিন: দুই আইনজীবীকে তলব করলেন হাইকোর্ট বিচার বিভাগের রন্ধ্রে রন্ধ্রে অনিয়ম: একটি মহাকাব্যের অবসান নাকি নতুন সংকটের শুরু? অসময়ে উঁকি দিচ্ছে রূপসী কাঞ্চনজঙ্ঘা: পঞ্চগড়ে প্রকৃতিপ্রেমীদের উপচে পড়া ভিড় ঢাকার আদালতকে উত্তর ও দক্ষিণে বিভক্ত করতে হাইকোর্টে রিট। জরুরি প্রস্তুতিতে খাবার-পানি মজুদের হিড়িক: আসন্ন কোনো বিপর্যয়, নাকি বৈশ্বিক আত্মরক্ষার আগাম কৌশল শৃঙ্খল ভেঙে সাফল্যের শিখরে ব্যারিস্টার আঞ্জুমান আরা লিমার হার না মানা জীবনযুদ্ধ সাবেক বিমান বাহিনী কর্মকর্তা তাহসিফ সাউরি হত্যা মামলা: রিমান্ডে দিশা আইনজীবী হলেই জনস্বার্থের দোহাই দিয়ে প্রশাসনিক সিদ্ধান্ত চ্যালেঞ্জ করা যায় না: হাইকোর্ট মিরপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ: পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, এলাকা রণক্ষেত্র শুধু নথিপত্র যাচাইয়ের অজুহাতে পুরোনো কর নির্ধারণ পুনরায় খোলার সুযোগ নেই: হাইকোর্ট

আইনজীবী হিসেবে তালিকাভুক্তির সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণ করল বার কাউন্সিল: কার্যকর ২০৩০ সাল থেকে

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

আইনজীবী হিসেবে তালিকাভুক্তির সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণ করল বার কাউন্সিল: কার্যকর ২০৩০ সাল থেকে

​আদালত বার্তা ডেস্ক:২৭অক্টোবর ২০২৬ 

আইনজীবী হিসেবে তালিকাভুক্তির (এনরোলমেন্ট) ক্ষেত্রে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ (পঁয়ত্রিশ) বছর নির্ধারণ করেছে বাংলাদেশ বার কাউন্সিল। তবে বর্তমানে আইন বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় এ সিদ্ধান্ত অবিলম্বে নয়, বরং আগামী ২০৩০ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।

​২৬ অক্টোবর ২০২৬ তারিখে বাংলাদেশ বার কাউন্সিলের সচিব (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ কামাল হোসেন শিকদার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে (স্মারক নং: বা.কা./প্রশাসন/৩৭২২) এ তথ্য জানানো হয়েছে।

​বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বার কাউন্সিলের বিগত ১৯ আগস্ট ২০২৬ তারিখে অনুষ্ঠিত কাউন্সিল সভার গৃহীত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির ক্ষেত্রে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণের সিদ্ধান্ত গৃহীত হয়।

​তবে বর্তমানে এলএল.বি অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ ও স্বার্থ বিবেচনায় নিয়ে তাৎক্ষণিকভাবে এটি প্রয়োগ না করে ২০৩০ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদনুযায়ী, উল্লিখিত তারিখ হতে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির আবেদন গ্রহণ, প্রার্থীদের যোগ্যতা যাচাই এবং তালিকাভুক্তি সংক্রান্ত পরবর্তী যাবতীয় কার্যক্রম গ্রহণের ক্ষেত্রে এই নির্ধারিত বয়সসীমা কঠোরভাবে অনুসরণ করা হবে।

​বার কাউন্সিলের এই সিদ্ধান্তের ফলে দেশের আইন অঙ্গনে এবং অধ্যয়নরত শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, নির্দিষ্ট সময়সীমা বেঁধে কার্যকর করার সুযোগ দেওয়ায় বর্তমানে যারা আইন বিষয়ে পড়াশোনা করছেন, তারা নির্ধারিত সময়ের মধ্যে তালিকাভুক্ত হওয়ার পর্যাপ্ত সুযোগ পাবেন। 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট