শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
Title :
মাল্টিমিডিয়া কনটেন্ট ক্রিয়েশন: প্রশিক্ষণ, দক্ষতা ও বাস্তব কাজের পূর্ণাঙ্গ রোডম্যাপ। বিশেষ প্রতিবেদন নিট এফডিআই ৩৯.৩৬% বাড়লেও নতুন বিনিয়োগে ভাটা পরিসংখ্যানের আড়ালে কি আস্থার সংকট? স্থানীয় সরকার নির্বাচন: সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবেদন চাইলেন সিইসি সীমান্ত নিরাপত্তায় সক্ষমতা বাড়াচ্ছে সরকার চিকেনস নেকে’ চতুর্থ রেললাইনের অনুমোদন ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়ে বিরোধী দল বিদ্যমান সংবিধান স্বীকৃতি দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি পদে প্রত্যাশার আলো জাতীয় অভিভাবকত্ব ও সাংবিধানিক মর্যাদার নতুন দিগন্ত এলএনজি মজুত শেষ, এক্সিলারেট টার্মিনাল বন্ধ ফের তীব্র গ্যাস সংকট, চাপে বিদ্যুৎ-শিল্প-বাসাবাড়ি ডাকসু নির্বাচন আয়োজনের প্রাথমিক কার্যক্রম শুরু অংশীজনের মতামত, হলের পরিবেশ ও শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার উদ্যোগ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আইন পেশাকে সেবা হিসেবে গ্রহণের আহ্বান জানান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী

  • প্রকাশিত: শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ১০১৬ বার পড়া হয়েছে

সিনিয়র রিপোর্টার এডভোকেট মিজানুর রহমানঃ আদালত বার্তা ২৮ অক্টোবর ২০২২।

 

আইন পেশাকে সেবা হিসেবে গ্রহণের আহ্বান জানিয়ে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন

, ‘আপনাদের (আইনজীবী) কাছে সব সময় মক্কেল আসেন। মক্কেলের মুখের দিকে তাকালে আপনারা বুঝতে পারবেন, তাঁদের কষ্টটা। তাঁরা কোত্থেকে কীভাবে পয়সা সংগ্রহ করে নিয়ে আসেন। তাঁদের ছেলেমেয়েদের শিক্ষা, খাওয়াদাওয়ার উদ্দেশ্যে পয়সা সংগ্রহ করেন। সেই পয়সা আপনাদের প্রদান করেন। সেই পয়সা দিয়ে মোকদ্দমা করেন। ওঁদের মুখের দিকে তাকিয়ে যদি আমরা নিয়ত করি, প্রতি সপ্তাহে এক দিন বা প্রতি মাসে এক দিন আমরা কিছু কেস করে দেব বিনা পয়সায় বা মুখ দেখে মনে হলো এর পয়সা অত্যন্ত কষ্টে আহরিত, আমরা নিলাম না। না নিয়ে তাঁদের মোকদ্দমা করলাম। এটা খুব একটা কষ্টের ব্যাপার না।’

আইনজীবী আবদুল বাসেত মজুমদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বৃহস্পতিবার বিকেলে সুপ্রিম কোর্ট বার অডিটরিয়ামে এ অনুষ্ঠান হয়। এর আয়োজন করে আইনজীবী আবদুল বাসেত মজুমদার স্মৃতি পরিষদ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান অতিথির বক্তব্যে হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, বাসেত মজুমদার গরিব মানুষের সেবা নিশ্চিত করতে অসামান্য অবদান রেখেছেন। পেশাগত জীবনে তিনি অসংখ্য মামলা বিনা পারিশ্রমিকে পরিচালনা করেছেন। অন্যদেরও উৎসাহ দিয়েছেন। এ জন্য তিনি গরিবের আইনজীবী হিসেবে খ্যাত হয়েছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট