বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
Title :
শর্টকাটের প্রজন্ম নাকি সংগ্রামের ভবিষ্যৎ? বর্তমান শিক্ষাব্যবস্থার বাস্তবতা ও চ্যালেঞ্জ মাসে গড়ে দুই মামলা নিস্পত্তির লক্ষ্য নির্ধারণ কর মামলায় বিকল্প বিরোধ নিষ্পত্তিতে ঝুঁকছে এনবিআর দেনমোহর আদায়ের নীতিমালা তৈরি করতে হাইকোর্টের রুল চট্টগ্রামে দাফনের মাটিটুকুও গিলে খেয়েছে বন্যা পানিতে ভাসছে অবুঝ শিশু থেকে গবাদিপশু নারী মরদেহের পোস্টমর্টেমে নারী ডোম নিয়োগ চেয়ে হাইকোর্টে রিট ত্রাণ বিতরণে বিশৃঙ্খলা: বাস্তবতার স্বীকারোক্তি, নাকি প্রশাসনিক ব্যর্থতার গ্রহণযোগ্যতা? বিক্ষোভে উত্তাল নেপাল, তোপের মুখে বালেন্দ্র শাহ UD Case মানেই হত্যা নয়: অপমৃত্যুর রহস্য উদঘাটনে আইনের প্রাথমিক অনুসন্ধান প্রক্রিয়া গণতান্ত্রিক আইনজীবী সমিতির নেতৃত্বে সুব্রত-তারিক

আগামী ২১ এপ্রিল অর্থাৎ ২৯ রমজান (শুক্রবার) বাংলাদেশের আকাশে সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

  • প্রকাশিত: বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ৫৫৯ বার পড়া হয়েছে

আগামী ২১ এপ্রিল অর্থাৎ ২৯ রমজান (শুক্রবার) বাংলাদেশের আকাশে সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

ডেস্ক নিউজ আদালত বার্তা :১৯ এপ্রিল ২০২৩।

আগামী ২১ এপ্রিল অর্থাৎ ২৯ রমজান (শুক্রবার) বাংলাদেশের আকাশে সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। আবহাওয়া অফিসের জলবায়ু শাখার সূর্যাস্তের সময় চাঁদের স্থানাংক সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গত ৫ এপ্রিল আবহাওয়াবিদ সাঈদ আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এ প্রতিবেদনটি সম্প্রতি বাংলাদেশে আবহাওয়া অধিদফতরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। আবহাওয়া অধিদফতরের জলবায়ু শাখা প্রতি মাসেই চাঁদের স্থানাংক প্রতিবেদন দিয়ে থাকে।
এতে বলা হয়, আগামী ২১ এপ্রিল (২৯ রমজান) সূর্যাস্তের সময় অর্থাৎ সন্ধ্যা ৬টা ২৫ থেকে ৭টা পর্যন্ত সময়ে আরবি শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ওই সময় চাঁদটি চন্দ্রতিথির দ্বিতীয়ায় অবস্থান করবে এবং তখন চাঁদের বয়স থাকবে ১.৩৪০৫ দিন। সেদিন সূর্যাস্তের সময় চাঁদের অলটিটিউড থাকবে ১৬ ডিগ্রিতে। সে হিসেবে ওই দিনই চাঁদ দেখা যাবে।
তার পরদিন অর্থাৎ ২২ এপ্রিল বা ৩০ রমজানের সূর্যাস্তের সময় চন্দ্রতিথির তৃতীয়ায় অবস্থান করবে চাঁদ এবং সেই সময় চাঁদের বয়স থাকবে ২.৩৪০৭ দিন। এ সময় চাঁদের অলটিটিউড থাকবে ২৮ ডিগ্রির উপরে। তাই সেদিন বাংলাদেশের সকল স্থানেই চাঁদটিকে বড় দেখা যাবে।
এ প্রসঙ্গে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, চাঁদের নির্দিষ্ট বয়সের ওপর নির্ভর করে বলা যায় সেটি কোনদিন কোন আকৃতিতে থাকতে পারে। সে হিসেবে ২১ এপ্রিল বা ২৯ রমজানে চাঁদের বয়স ১.৩৪০৫ (১.৩ দিন) হয়ে যাচ্ছে। সেদিন চঁদের অলটিটিউড ১৬ ডিগ্রি থাকবে। সাধারণত ৭ ডিগ্রির বেশি হলে বা ৮ ডিগ্রি হলেই চাঁদ দেখা যায়। তাই ২১ এপ্রিল চাঁদ দেখা যাবে এটা নিশ্চিত। তবে আমাদের চোখে সেটা নাও পড়তে পারে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews