বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
Title :
ঢাকায় সব বদলে গেলেও নাবিস্কো মোড়ের বিস্কুটের সেই ঘ্রাণটা আজও বদলায়নি তেজগাঁওয়ের শিল্প-ঐতিহ্য, নাগরিক স্মৃতি ও একটি পরিচিত মোড়ের গল্প শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে অনিশ্চিত তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নারী চালক-কন্ডাক্টর দিয়ে চলবেআজ চালু হচ্ছে ‘পিংক বাস’, যেসব রুটে মিলবে সেবা মামলা জট নিরসনে প্রশংসনীয় উদ্যোগ ১২ কার্যদিবসে হাইকোর্টে ৬২ হাজার ৬৩৭ পুরাতন মামলা নিষ্পত্তি দুদক চেয়ারম্যান হলেন বিচারপতি একেএম আসাদুজ্জামান ওবায়দুল কাদেরসহ ৭ নেতার রায় যেকোনো দিন জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলা র‍্যাব বিলুপ্ত, পুলিশের অধীনে নতুন বাহিনী এসআরবি চূড়ান্ত অনুমোদন মন্ত্রিসভায়—বদলাবে কাঠামো, থাকবে বিশেষ অভিযান ও তদন্তের ক্ষমতা যুবলীগ-ছাত্রলীগ নেতাদের মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া আজই শেষ হতে পারে ভিসার মেয়াদ শেষ হলে শিক্ষার্থীদের দেশে ফিরতে হবে: আলবার্টার প্রিমিয়ার ২০২৭ সালের সম্ভাব্য রমজান ও ঈদুল ফিতরের সময়সূচি প্রকাশ

আগাম জামিন প্রদান করার ক্ষেত্রে মহামান্য আপীল বিভাগ ১৬ টি নির্দেশনা প্রদান করেছেন

  • প্রকাশিত: বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ৪৭০ বার পড়া হয়েছে

আগাম জামিন প্রদান করার ক্ষেত্রে মহামান্য আপীল বিভাগ ১৬ টি নির্দেশনা প্রদান করেছেন

এডভোকেট মোহাম্মদ এনামুল আদালত বার্তা:১ মার্চ ২০২৩।

 

। নির্দেশনা গুলো নিম্নে অনুলিখিত হল:

১. আসামীদের বিরুদ্ধে যে FIR টি lodge করা হয়েছে, তা পুঙ্খানুপুঙ্খভাবে ও সতর্কতার সাথে বিশ্লেষন করতে হবে।

২. অভিযোগের প্রকৃতি ও আসামীর ভূমিকা যথাযথভাবে অনুধাবন করতে হবে।
৩. আসামীকে আগাম জামিন প্রদান করলে পালিয়ে যাবার সম্ভাবনা আছে কিনা

৪. চরিত্র, আচরণ, জীবিকা ও সামাজিক অবস্থান বিবেচনায় নিতে হবে।

৫. Arrest টি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য করা হয়েছে কিনা। কারন Arrest এর সাথে সামাজিক অপমান ও মানসিক ক্লেশ জড়িত থাকে। Arrest পরিবারের জন্য বিভিন্ন বিরুপ প্রভাব বয়ে আনে।

৬. দুটি অনুঘটকের মাঝে সমন্বয় সাধন করতে হবে। ১.প্রথমত, Arrest নিরপেক্ষ ও সুষ্ঠু হতে হবে। দ্বিতীয়ত, লাঞ্চনা, অপমান ও অন্যায্য আটক প্রতিরোধ করতে হবে।

৭.বিশেষ ক্ষেত্রে আগাম জামিন প্রদান করতে যাবে। বিশেষ ক্ষেত্র গুলো proper discretion এর মাধ্যমে নির্ণয় করতে হবে।

৮. আগাম জামিন প্রদান করার সময় এটি বিবেচনায় নিতে হবে যে আগাম জামিন দিলে আসামী সাক্ষী Tamper করবেনা।

৯. আগাম জামিন প্রদানের সময় কোর্ট বিবেচনায় নিবে যে, আসামী সাক্ষীকে, প্রলোভন, জোর কিংবা তথ্য প্রদানে বাঁধা দিবেনা।

১০.হত্যা, ধর্ষণ, দস্যুতা ইত্যাদি গুরুতর অভিযোগের ক্ষেত্রে আগাম জামিন প্রদান করা যাবেনা।

১১. আগাম জামিন প্রদানের জন্য ফৌজদারি কার্যবিধির ৪৯৭ এ বিলোপ করা হয়েছে।

১২. অনির্দিষ্টকাল সময়ের জন্য আগাম জামিন প্রদান করা যাবেনা।

১৩. তদন্ত চলমান অবস্থায় আগাম জামিন প্রদানের ক্ষেত্রে খুব সতর্ক হতে হবে।

১৪. আগাম জামিন প্রদানের সময় আদালত আসামীকে তদন্তে সহযোগিতার নির্দেশনা প্রদান করবে।

১৫.আগাম জামিন আট সপ্তাহের বেশি প্রদান করা যাবেনা। অভিযোগপত্র প্রদানের পর আগাম জামিন চলমান থাকবেনা।

১৬.আদালত যে কোন সময় আগাম জামিন বাতিল করতে পারে।

Ref: State vs Professor Dr. Morshed Hasan Khan and others.
71 DLR( AD)364.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট