1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
আজ ‘মুক্তিযোদ্ধা হত্যা দিবস’ পালন করবে আ. লীগ - আদালত বার্তা
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতিসংঘে আবেদন ১৭৩ আইনজীবীর ট্রাম্প প্রশাসনকে উপেক্ষা করে মাদুরোর পক্ষেই রায় দিল নিউইয়র্ক আদালত ঢাকায় পরীক্ষামূলক ট্রাম সার্ভিস চালুর উদ্যোগ, কমবে যানজট জেলা আইনজীবী সমিতিতে সদস্যভুক্তির নামে অস্বাভাবিক ফি নির্ধারণে চাপে পড়ছেন নবীন আইনজীবীরা। কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সংশ্লিষ্ট আইনে দ্রুত বিচার একজন আইনজীবী হিসেবে কি ভাবে অল্প সময় ব্যারিস্টার হতে পারেন। তীব্র গরমের মধ্যে স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস উত্তরাধিকারসূত্রে পাওয়া সম্পদের ওপর আগামী ২০২৬-২৭ অর্থবছর থেকে আয়কর ধার্য হতে পারে সুপ্রিম কোর্টে ভার্চুয়ালি ৭০৭টি মামলার শুনানি, ১৭৭টি নিষ্পত্তি। সৃজনশীল মানুষের সংগ্রাম: বাংলাদেশের প্রেক্ষাপট

আজ ‘মুক্তিযোদ্ধা হত্যা দিবস’ পালন করবে আ. লীগ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ২৭৪ বার পড়া হয়েছে

আজ ‘মুক্তিযোদ্ধা হত্যা দিবস’ পালন করবে আ. লীগ
নিউজ ডেস্ক আদালত বার্তা : ৭ নভে ২০২৩

বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে আলোচিত সমালোচিত দিন ৭ নভেম্বর। এ দিনটিকে আওয়ামী লীগ ‘মুক্তিযোদ্ধা হত্যা দিবস’ হিসেবে পালন করে।

আজ ‘মুক্তিযোদ্ধা হত্যা দিবস’ পালন করবে আ. লীগ
ছবি: সংগৃহীত
অনেকের কাছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, অনেকের কাছে সৈনিক-জনতার অভ্যুত্থান দিবস, আবার অনেকের কাছে মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস।
ঘটনাবহুল এই দিনটিকে সারা দেশে ‘মুক্তিযোদ্ধা হত্যা দিবস’ হিসেবে পালন উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিকাল ৩ টায় আলোচনা সভার আয়োজন করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনসমূহকে সারা দেশে আজ মঙ্গলবার ‘মুক্তিযোদ্ধা হত্যা দিবস’ হিসেবে পালন করার নিদের্শ দিয়েছেন। এদিন বিকেল ৩টায় অনুষ্ঠেয় সভায় বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা। সমাবেশে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী।
সোমবার (৬ নভেম্বর) দলটির উপদপ্তর সম্পাদক সায়েম খানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সোমবার দেশব্যাপী সিপাহী জনতার অভ্যুত্থান দিবস নামে দিনটি পালন করবে। এ উপলক্ষ্যে জাসদ কেন্দ্রীয় কমিটি বিকেল ৩টায় শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাসদ নেতা শহীদ কর্নেল তাহের বীরউত্তমের প্রতিকৃতিতে মাল্যদান এবং আলোচনা সভার আয়োজন করেছে।

দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার জাসদের সব জেলা-উপজেলা কমিটিকে কেন্দ্রীয় কর্মসূচির অনুরূপ কর্মসূচির মাধ্যমে ঐতিহাসিক সিপাহী-জনতার অভ্যূত্থান দিবস পালন করার জন্য আহ্বান জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট