শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
Title :
এনবিআরের দাবি বৈধ: ড. ইউনূসের ‘গ্রামীণ কল্যাণ’কে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের রংপুরে গণপতি পরিবার হত্যা: বিচার বিভাগীয় তদন্ত চেয়ে করা রিটের শুনানি ৮ সপ্তাহ মুলতবি অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন ‘সম্পূর্ণ অযৌক্তিক ও ভিত্তিহীন’: হাইকোর্ট অর্থঋণ আদালত আইনের ১৮(২) ও ১৮(৩) ধারা কেন অসাংবিধানিক নয়: হাইকোর্টের রুল গণতন্ত্রকে বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে: রাষ্ট্রপতি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ না লেখার নির্দেশ সুষ্ঠু নির্বাচনের স্বার্থে পুলিশকে কোনো বেআইনি নির্দেশনা দেবে না কমিশন : সিইসি এনআইডিতে ছবির বিকল্প নেই, হাইকোর্টে রুল খারিজ চেকের মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট রংপুর আইনজীবী সমিতিতে ভোটাধিকার ও ‘কালাকানুন’ বাতিলের দাবিতে দিনভর উত্তেজনা: সন্ধ্যায় সমঝোতা

আজ ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস।

  • প্রকাশিত: রবিবার, ৪ জুন, ২০২৩
  • ৫২৯ বার পড়া হয়েছে

আজ ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস।

 

এডভোকেট মোহাম্মদ এনামুল হক,  আদালত বার্তা :৫জুন ২০২৩।

 আজ ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। এবারের প্রতিপাদ্য ‘প্লাস্টিক দূষণ সমাধানে সামিল হই সকলে’, আর স্লোগান ‘সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ’।

১৯৭২ সালে জাতিসংঘের মানবিক পরিবেশ সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী জাতিসংঘের পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) উদ্যোগে প্রতিবছর ৫ জুন সারা বিশ্বে ‘বিশ্ব পরিবেশ দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।

এই পৃথিবী, এখন পর্যন্ত মানুষের জানা একমাত্র বাসযোগ্য স্থান। আমরা অনেকেই জেনে বা অজান্তেই ধ্বংস করছি আপন বাসস্থান। বিশ্ব আজ  দুর্যোগের মধ্যে পড়েছে। মানবসৃষ্ট দুর্যোগ থেকে বেরিয়ে আসতে হলে অবশ্যই প্রকৃতিকে বাঁচাতে হবে।

এ প্রকৃতিকে যদি আমরা সঠিকভাবে সংরক্ষণ ও  বাঁচাতে না পারি তাহলে প্রাকৃতিক দুর্যোগ আমাদেরকে গ্রাস করবে।

জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্ব আজ পরিবেশ  মারাত্মক হুমকির সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে । এরই মধ্যে আমরা লক্ষ করতে পারছি প্রচন্ড দাবদাহ, ঘূর্ণিঝড়, প্রকৃতিগতভাবে প্রাকৃতিক বিপর্যয়।

পরিবেশ দিবস উপলক্ষে সবার একমত হওয়া উচিত পরিবেশকে রক্ষা করার জন্য এবং এই সমাজে বসবাস করার উপযোগী একটি পরিবেশ তৈরী করা একান্ত প্রয়োজন হয়ে দাড়িয়েছে।আমাদের  নতুন প্রজন্মের জন্য বসবাস উপযোগী পরিবেশতৈরি করা  অপরিহার্য। আর এর জন্য প্রয়োজন যে যেখানে আছে সেখান থেকে পরিবেশকে বাঁচানোর জন্য বৃক্ষ রোপন করা প্রকৃতিগতভাবে যেগুলা ধ্বংস সম্মুখীন হচ্ছে সেগুলাকে রক্ষা করা। একটি গাছ কাটলে দুটি গাছ লাগানো।  ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করা বেঁচে থাকার জন্য মানুষের জীবন অক্সিজেনের  প্রয়োজন আর অক্সিজেন আমরা পাই সেই গাছকে আমাদের রক্ষা করতে হবে তাই বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সবাইকে এগিয়ে আসতে হবে।পরিবেশ ধ্বংসকারী প্লাস্টিকের ব্যবহার  বর্জন করতে হবে। তাহলেই কেবলমাত্র সম্ভব হবে আগামীর বসবাসযোগ্য একটি মানবিক পরিবেশ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট