বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
Title :
অসময়ে উঁকি দিচ্ছে রূপসী কাঞ্চনজঙ্ঘা: পঞ্চগড়ে প্রকৃতিপ্রেমীদের উপচে পড়া ভিড় ঢাকার আদালতকে উত্তর ও দক্ষিণে বিভক্ত করতে হাইকোর্টে রিট। জরুরি প্রস্তুতিতে খাবার-পানি মজুদের হিড়িক: আসন্ন কোনো বিপর্যয়, নাকি বৈশ্বিক আত্মরক্ষার আগাম কৌশল শৃঙ্খল ভেঙে সাফল্যের শিখরে ব্যারিস্টার আঞ্জুমান আরা লিমার হার না মানা জীবনযুদ্ধ সাবেক বিমান বাহিনী কর্মকর্তা তাহসিফ সাউরি হত্যা মামলা: রিমান্ডে দিশা আইনজীবী হলেই জনস্বার্থের দোহাই দিয়ে প্রশাসনিক সিদ্ধান্ত চ্যালেঞ্জ করা যায় না: হাইকোর্ট মিরপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ: পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, এলাকা রণক্ষেত্র শুধু নথিপত্র যাচাইয়ের অজুহাতে পুরোনো কর নির্ধারণ পুনরায় খোলার সুযোগ নেই: হাইকোর্ট ডিজিটালাইজেশন ও আইনজীবী কল্যাণে ঢাকা ট্যাক্সেস বার: ওকালতনামায় কিউআর কোড সংযোজন, চিকিৎসা সুবিধা ও স্থায়ী ঠিকানার স্বপ্নপূরণ পুলিশের ধাওয়ায় তুরাগে ঝাঁপ দিয়েছিলেন তাহসিফ? দীপের বক্তব্যে নতুন তথ্য, পুরোপুরি আশ্বস্ত নয় পিবিআই

আদালতের দায়িত্ব পালনকালে আইনজীবীর সঙ্গে দুর্ব্যবহার আদালত অবমাননার শামিল: এলাহাবাদ হাইকোর্ট

  • প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

আদালতের দায়িত্ব পালনকালে আইনজীবীর সঙ্গে দুর্ব্যবহার আদালত অবমাননার শামিল: এলাহাবাদ হাইকোর্ট
নিউজ ডেস্ক আদালত বার্তাঃ অক্টোবর ১৭, ২০২৬
আদালতের আদেশ সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানিয়ে তা বাস্তবায়নে সহায়তা করা সরকারি আইনজীবীদের দায়িত্ব। এ দায়িত্ব পালনের সময় তাদের সঙ্গে কোনো কর্মকর্তা দুর্ব্যবহার করলে তা আদালত অবমাননার শামিল হবে বলে পর্যবেক্ষণ দিয়েছেন ভারতের এলাহাবাদ হাইকোর্ট।
এক অতিরিক্ত সরকারি কৌঁসুলির (এজিএ) সঙ্গে এক পুলিশ কর্মকর্তার দুর্ব্যবহারের ঘটনায় কঠোর অবস্থান নিয়ে উত্তর প্রদেশের পুলিশ মহাপরিচালককে (ডিজিপি) একটি সার্কুলার জারির নির্দেশ দিয়েছেন আদালত। সার্কুলারে সব পুলিশ কর্মকর্তাকে সতর্ক করে জানাতে বলা হয়েছে, আদালতের আদেশ বাস্তবায়নের বিষয়ে সরকারি আইনজীবীরা কোনো কর্মকর্তাকে অবহিত করার সময় তাদের সঙ্গে অসদাচরণ করা হলে তা আদালত অবমাননা হিসেবে গণ্য হবে এবং আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।আদালত সহায়তা নিন
আজমগড়ের এসএসপির জনসংযোগ কর্মকর্তা (পিআরও) রাজেশ কুমার সিংয়ের বিরুদ্ধে এক এজিএর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওঠে। বিষয়টি আমলে নিয়ে বিচারপতি অরুণ কুমার সিং দেশওয়াল ওই পিআরওকে আদালতের হেফাজতে নেওয়ার নির্দেশ দেন। সোমবার বিকেল ৫টা পর্যন্ত তাকে আদালতের হেফাজতে রাখার পর মুক্তি দেওয়া হয়।
আদালত বলেন, অতিরিক্ত সরকারি কৌঁসুলিরা আদালতের কর্মকর্তা হিসেবে বিচারিক নির্দেশনা বাস্তবায়নে দায়িত্ব পালন করেন। আদালতের আদেশ পালনের বিষয়ে তারা যখন কোনো কর্মকর্তাকে অবহিত করেন, তখন তারা আদালতের আদেশ বাস্তবায়নের অংশ হিসেবেই দায়িত্ব পালন করেন।উকিল খুঁজুন
আদালত আরও বলেন, সরকারি কোনো কর্মকর্তা—এমনকি রাজ্যের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাও—আদালতের আদেশ বাস্তবায়নের বিষয়ে দায়িত্ব পালনরত সরকারি আইনজীবীর সঙ্গে দুর্ব্যবহার করলে তা আদালত অবমাননার শামিল হবে।
এদিকে আজমগড়ের এসএসপি আদালতকে জানান, তিনি রাজেশ কুমার সিংকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন এবং পিআরও পদ থেকে সরিয়ে দিয়েছেন। দ্রুত ব্যবস্থা নেওয়ায় আদালত এসএসপির পদক্ষেপের প্রশংসা করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট