শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
Title :
অসাম্প্রদায়িকতা ও মুক্তচিন্তার সংকোচন: রাষ্ট্র, সমাজ ও সংস্কৃতির গভীর সংকট প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ মানবপাচার দমনে অগ্রগতির স্বীকৃতি, তবু টিয়ার-২ তালিকায় বাংলাদেশ জান্নাতুল তাজমীনের মৃত্যু কি আমাদের বিবেককে জাগাবে? ১৩ সেনা হত্যা: সাবেক মার্কিন মেজর নিদালের মৃত্যুদণ্ড ফায়ারিং স্কোয়াডে, করা হবে সরাসরি সম্প্রচার ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চুক্তি স্বাক্ষর: ১৫ বছর এনসিটি পরিচালনার দায়িত্ব পেল আমিরাতের প্রতিষ্ঠান ফ্রিল্যান্সিং খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিপ্লব: টিকে থাকতে ফ্রিল্যান্সারদের করণীয় কী? প্রশিক্ষণ নিতে জাপান যাচ্ছেন ১৭ বিচারক ও ৬ আইনজীবী নস্টালজিয়ার এক ঝলক: পুরান ঢাকায় যখন দাপিয়ে বেড়াত ঐতিহ্যবাহী ‘মুড়ির টিন’ কেন আন্দোলনে যাবো না?’— ১৪ বছরের ইমনের রক্তাক্ত পরিণতির কথা ট্রাইব্যুনালে জানালেন মা

আন্তর্জাতিক রুটে যুক্ত হচ্ছে দেশ বাড়ছে রেল নেটওয়ার্ক।

  • প্রকাশিত: সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭৭৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক রুটে যুক্ত হচ্ছে দেশ বাড়ছে রেল নেটওয়ার্ক।

এডভোকেট মোহাম্মদ এনামুল হক আদালত বার্তা ঃ ২৫ সেপ্টেম্বর ২০২৩।

সারাদেশে বাড়ছে রেল নেটওয়ার্ক। বাংলাদেশ যুক্ত হচ্ছে আন্তর্জাতিক রেলওয়ে রুটের সঙ্গে। বর্তমানের রেলওয়ের মোট দুই হাজার ৯৫৬ কিলোমিটার রুট রয়েছে। আগামী অক্টোবরে তা বেড়ে তিনহাজার ২১৭ কিলোমিটারে উন্নীত হবে। দেশীয় ও আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে অক্টোবরে চালু হচ্ছে চারটি মেগা প্রকল্প।

এই রেলপথ চালুর মাধ্যমে ২৬২ কিলোমিটার রুট বৃদ্ধি পাবে। চারটি প্রকল্প হলো- পদ্মারেল সংযোগ প্রকল্প, দোহাজারী-কক্সবাজার রেলপথ নির্মাণ প্রকল্প, খুলনা-মোংলা রেলপথ নির্মাণ প্রকল্প ও আখাউড়া-আগরতলা রেলপথ নির্মাণ প্রকল্প।

চারটি রেলপথই ট্রান্সএশিয়ান রেলওয়ের সম্ভাব্য রুট। জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে শুরু হওয়া এই ট্রান্সএশিয়ান রেল রুট বাংলাদেশসহ বিশ্বের ৩২টি দেশকে একই নেটওয়ার্কের আওতায় নিয়ে আসবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট