1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
আমাদের ব্যক্তিত্ব কাঠামোর এ প্রবণতা এমন সাত পাকে বাঁধা পড়েছে যে, এ থেকে মুক্ত হতে আমরা পারছি না - আদালত বার্তা
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাস্তা পারাপারে আইন না মানলে পথচারীর জেল-জরিমানা মোঘল দরবার থেকে আজকের বৈশাখ খাজনা আদায়ের দিনটি কীভাবে প্রাণের উৎসবে রূপ নিল তাপপ্রবাহ: আইনজীবীদের কালো কোট-গাউন পরা লাগবে না সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার প্রশ্নে বিচারকরা ঐক্যবদ্ধ। হত্যাচেষ্টা মামলায় শিরীন শারমিন চৌধুরীর জামিন বিচার বিভাগ এখন জনগণকে ‘নির্যাতনের’ জায়গা: মাসদার হোসেন যৌন নির্যাতন যেন ‘রাষ্ট্রীয় নীতি’ ইসরায়েলের কারাগারে শিকল দিয়ে বেঁধে পালাক্রমে চলে ধর্ষন ঐতিহাসিক ১০ এপ্রিল  মুজিবনগর সরকার গঠন দিবস রোব-মঙ্গল ও বৃহস্পতিবার অনলাইনে, বাকি দিন অফলাইনে ক্লাস। আমেরিকা ও ইরান যুদ্ধে “পাল্টাপাল্টি শর্ত” প্রভাবে কি হবে?

আমাদের ব্যক্তিত্ব কাঠামোর এ প্রবণতা এমন সাত পাকে বাঁধা পড়েছে যে, এ থেকে মুক্ত হতে আমরা পারছি না

এডভোকেট মোহাম্মদ এনামুল হক
  • প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

আমাদের ব্যক্তিত্ব কাঠামোর এ প্রবণতা এমন সাত পাকে বাঁধা পড়েছে যে, এ থেকে মুক্ত হতে আমরা পারছি না।

সম্পাদকীয় 

এডভোকেট মোহাম্মদ এনামুল হক, সম্পাদক, আদালত বার্তাঃ১৬ মার্চ ২০২৬

আমরা সমালোচনা করি প্রায় সবার, শুধুমাত্র নিজের ছাড়া। আমরা প্রশংসা করি না কারো, এমন কি নিজেরও না। এটিও কার্পণ্য। আমাদের ব্যক্তিত্ব কাঠামোর এ প্রবণতা এমন সাত পাকে বাঁধা পড়েছে যে, এ থেকে মুক্ত হতে আমরা পারছি না।

আমাদের তরুণদের তাই প্রয়োজন আকাশমুখিতার। আকাশের দিকে তাকালে নিজের স্বল্প উচ্চতা আর চোখে পড়বে না। নিজেদের উচ্চতা কম বলেই প্রয়োজন সমাজ জীবনের বিভিন্ন ক্ষেত্রে বৃহৎ বট বৃক্ষের ন্যায় যারা দাঁড়িয়ে আছেন তাঁদের দিকে তাকানো, অকৃপণভাবে, উদারচিত্তে। তরুণদের ব্যক্তিত্ব বিকাশের জন্য তাই চাই অকৃপণ এক দৃষ্টিভঙ্গী, সংকীর্ণতার ঊর্ধ্বে আকাশের মত উদারচিত্ত আর যার যা প্রাপ্য তা দেয়ার মনোভাব। এ জন্য তরুণদের যে দায়িত্ব তার চেয়ে অনেক বেশী দায়িত্ব রয়েছে প্রবীণদের, সমাজের অধিপতি শ্রেণীর।
বহু জ্ঞানী গুণীর স্পর্শ-ধন্য এ বাংলাদেশ। তাঁদের প্রতি সম্মান দেখিয়ে এ জাতি হতে পারে সম্মানিত। তাদের যথার্থ মূল্যায়নের মাধ্যমে এ জনপদ হতে পারে মূল্যবান। তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেই শুধু আজকের নেতৃবর্গ তাদের অনুসারী ও সমাজের তরুণদের কৃতজ্ঞতা অর্জন করতে পারে

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট