সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
Title :
গ্রামীণ কল্যাণের কাছে ৬৬৬ কোটি টাকা বকেয়া কর আদায়ের নির্দেশ হাইকোর্টের কারাগারে বন্দি মায়ের সঙ্গে ৩০৩ শিশু: হাইকোর্টে প্রতিবেদন ​শিশুদের নিকটাত্মীয় বা সরকারি শিশু পরিবারে রাখার সুপারিশ প্রমাণ ছাড়া শুধু পলাতক থাকলেই সাজা নয়: হাইকোর্ট সন্ত্রাসবিরোধী ও সাইবার আইনের মামলায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার আওয়ামী লীগের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তে সত্যতা মেলেনি: স্পিকার আইনজীবীদের আটক নিয়ে উত্তাল সুপ্রিম কোর্ট চত্বর, প্রধান বিচারপতির হস্তক্ষেপে মিলল মুক্তি অসাম্প্রদায়িকতা ও মুক্তচিন্তার সংকোচন: রাষ্ট্র, সমাজ ও সংস্কৃতির গভীর সংকট প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ মানবপাচার দমনে অগ্রগতির স্বীকৃতি, তবু টিয়ার-২ তালিকায় বাংলাদেশ জান্নাতুল তাজমীনের মৃত্যু কি আমাদের বিবেককে জাগাবে?

এবার মহা বেকায়দায় যুক্তরাষ্ট্র

  • প্রকাশিত: রবিবার, ৯ জুলাই, ২০২৩
  • ৫৭০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক
এবার মহা বেকায়দায় যুক্তরাষ্ট্র
নিউজ ডেস্ক আদালত বার্তা :২৯ জুলাই, ২০২৩

এবার মহা বেকায়দায় যুক্তরাষ্ট্র
দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ইউক্রেনকে ক্লাস্টার বোমা সরবরাহের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু এ ঘোষণায় অনেকটা বেকায়দায় আছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। কারণ যুক্তরাষ্ট্রের কয়েকটি মিত্র দেশের পক্ষ থেকেই এমন সিদ্ধান্তে অস্বস্তি প্রকাশ করা হয়েছে।
এর আগে শুক্রবার যুক্তরাষ্ট্র নিশ্চিত করে যে, তারা ইউক্রেনে বিতর্কিত অস্ত্র ক্লাস্টার বোমা পাঠাচ্ছে। এমনকি খোদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এটিকে ‘খুব কঠিন সিদ্ধান্ত’ বলে অভিহিত করেছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলেছে, যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাজ্য, কানাডা, নিউজিল্যান্ড ও স্পেন। দেশগুলোর পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, তারা এই অস্ত্র ব্যবহারের ঘোরবিরোধী।
মার্কিন সিদ্ধান্তের বিষয়ে নিজেদের অবস্থান সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেন, যুক্তরাজ্য সেই ১২৩ দেশের মধ্যে একটি, যারা ক্লাস্টার যুদ্ধাস্ত্রের কনভেনশনে সই করেছে। এই অস্ত্র উৎপাদন বা ব্যবহার নিষিদ্ধ করার পাশাপাশি এগুলোর ব্যবহারকে নিরুৎসাহিত করে।
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স সুনাকের চেয়ে আরও এক ধাপ এগিয়ে বলেছেন, অস্ত্রগুলো নিরপরাধ লোকদের ব্যাপক ক্ষতি করে। এগুলো দীর্ঘস্থায়ী প্রভাবও ফেলতে পারে।
হিপকিন্স আরও বলেন, ইউক্রেনে ক্লাস্টার বোমা ব্যবহারের বিরুদ্ধে নিউজিল্যান্ডের আপত্তি সম্পর্কে হোয়াইট হাউসকে জানানো হয়েছে।
স্পেনের প্রতিরক্ষামন্ত্রী মার্গারিটা রোবেলস সাংবাদিকদের বলেছেন, এ ধরনের অস্ত্র এবং বোমা ইউক্রেনে পাঠানো যাবে না। চুক্তির বিষয়ে আমরা দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।
কানাডিয়ান সরকার বলছে, শিশুদের ওপর বোমার সম্ভাব্য প্রভাব নিয়ে তারা বিশেষভাবে উদ্বিগ্ন। কারণ এগুলো কখনো কখনো বহু বছর ধরে বিস্ফোরিত হয় না
কানাডা আরও বলেছে, ক্লাস্টার বোমা ব্যবহারের বিরুদ্ধে তারা। দেশটি ক্লাস্টার যুদ্ধাস্ত্রের কনভেনশন সম্পূর্ণরূপে মেনে চলে।
যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও রাশিয়া ওই চুক্তিতে সই করেনি। তাই মস্কো ও কিয়েভ উভয়ই যুদ্ধের সময় ক্লাস্টার বোমা ব্যবহার করেছে।
ক্লাস্টার বোমার বিশেষত্ব হলো— এতে একাধিক বিস্ফোরক বোম্বলেট থাকে। বছরের পর বছর এ বোমা অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকতে পারে। যুদ্ধ শেষ হয়ে গেলেও পরে যে কোনো সময় বিস্ফোরণ ঘটতে পারে। এ কারণে বোমাটিকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বা বেসামরিক মানুষের মৃত্যুর কারণ হিসেবে বিবেচনা করা হয়। এ কারণে বিশ্বের ১২৩ দেশ ক্লাস্টার বোমা নিষিদ্ধ করেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট