1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
কেমন হবে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষা, জানাল মন্ত্রণালয় - আদালত বার্তা
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৯২০১ বাংলাদেশ-ভারত সম্পর্কের নতুন দিগন্তের প্রত্যাশা শূন্যরেখায় মানুষ: পরিচয়হীনতার নির্মম বাস্তবতা ছিনতাইয়ের আতঙ্কে রাজধানী: বাড়ছে অপরাধ, ঝুঁকিতে নগরজীবন সিভিল জজ নিয়োগে ৫ বছরের ওকালতির অভিজ্ঞতা বাধ্যতামূলক করার দাবি জুডিসিয়াল সার্ভিস কমিশনে রাজশাহী বারের আবেদন কাজী নিয়োগে ৩ সদস্যের প্যানেল থেকে সিদ্ধান্তে গড়িমসি বেআইনি—হাইকোর্টের পর্যবেক্ষণ আবেগ নয়, আইনের পথে: মামলা করার আগে পরামর্শ নেওয়ার গুরুত্ব বাড়ছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘চীন-বাংলাদেশ ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন’ উদ্বোধন: সমুদ্র গবেষণায় নতুন দিগন্ত বিয়ে করে অপরাধ করেননি নাসির-তামিমা: খালাসের রায়, আপিলের ঘোষণা বাদীপক্ষের। বাংলাদেশের বিচার ব্যবস্থায় আজ একটি তাৎপর্যপূর্ণ অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে নাসির-তামিমা-রাকিব মামলায় বিচারের রায় আজ।

কেমন হবে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষা, জানাল মন্ত্রণালয়

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৩২ বার পড়া হয়েছে

কেমন হবে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষা, জানাল মন্ত্রণালয়
নিউজ ডেস্ক আদালত বার্তাঃ ফেব্রুয়ারি ১৯, ২০২৪
কেমন হবে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষা, জানাল মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের জানিয়েছেন, ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা ২০২৩ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার মতো সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে তিনি এ তথ্য জানিয়েছেন।
এর আগে রোববার (১৮ ফেব্রুয়ারি) চট্টগ্রাম শিক্ষাবোর্ড ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার পরীক্ষার্থী ও সংশ্লিষ্টদের এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা জাতীয় শিক্ষক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত ২০২৩ সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

২০২৫ সালের এইচএসসি পরীক্ষা সব বিষয়ে অনুষ্ঠিত হবে। এইচএসসি ও সমমান পর্যায়ে প্রতিটি বিষয় ও পত্রে ৩ ঘণ্টা সময়ে পূর্ণ নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গত বছরের ১৮ ডিসেম্বর বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ২০২৫ সালের এইচএসসির পরীক্ষার বিষয়ে জানানো হয়েছিল, ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশ প্রণীত ২০২৫ সালের পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা সব বিষয়ে, পূর্ণ সময়ে ও পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হবে।

করোনা মহামারির কারণে ২০২০ সালে এইচএসসি ও সমমানের পরীক্ষা হয়নি। ২০২১ সাল থেকে সংক্ষিপ্ত সিলেবাসে এ পরীক্ষা নেওয়া হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট