রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
Title :
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হৃদয়ে সম্প্রীতির আলোকবর্তিকা: গুরুদুয়ারা নানকশাহী বাংলাদেশের বিচার ব্যবস্থা সংস্কারে আরও তহবিল দিচ্ছে সুইডেন ও ইউএনডিপি বাংলাদেশের বিরুদ্ধে সম্ভাব্য আইনি লড়াইয়ে এস আলম, ব্রিটিশ উকিলদের এক মাসের বিলই প্রায় ৫ কোটি টাকা বন্যা পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন ফৌজদারি মামলার তদন্ত কার্যক্রমে গতি আনতে নির্দেশনা জোরদার সপ্তাহে একবারের ইনসুলিন চালু ভারতে, কমবে খরচ ও ইনজেকশনের ঝামেলা সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা করতে চায় সরকার দেশে বিচারাধীন মামলার সংখ্যা ৪৬ লাখ ছাড়িয়েছে: সংবিধানের ন্যায়বিচার নিশ্চিতে বাড়ছে চাপ ধানমন্ডিতে চিকিৎসক ধীপ্রার মৃত্যু: কবর থেকে মরদেহ উত্তোলনের নির্দেশ নিজেদের প্রণীত আইনেই মানবতাবিরোধী অভিযোগে বিচারের মুখে আ.লীগ: নিষিদ্ধ ঘোষণার আইনি পথ কতটা বাস্তবসম্মত?

গুম-নির্যাতনের বিচার চায় সবাই, দলীয় রাজনীতির ঊর্ধ্বে থাকার আহ্বান ফখরুলের

  • প্রকাশিত: শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

গুম-নির্যাতনের বিচার চায় সবাই, দলীয় রাজনীতির ঊর্ধ্বে থাকার আহ্বান ফখরুলের

নিউজ ডেস্ক, আদালত বার্তাঃশুক্রবার, ২৬ জুন ২০২৬

গুম ও নির্যাতনের মতো মানবিক ইস্যুগুলোকে দলীয় রাজনীতির বাইরে রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এ ধরনের ঘটনাকে কোনো রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার না করে সম্মিলিতভাবে বিচার নিশ্চিত করতে হবে এবং ভুক্তভোগী পরিবারগুলোর পাশে দাঁড়াতে হবে।

শুক্রবার (২৬ জুন) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ‘মায়ের ডাক’ আয়োজিত গুমের শিকার পরিবারের সদস্যদের নিয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গুমের শিকার পরিবারগুলোর দীর্ঘদিনের কষ্ট ও বেদনার কথা তুলে ধরে মির্জা ফখরুল আবেগাপ্লুত হয়ে বলেন, “গুম কিংবা অত্যাচারের মতো বিষয়গুলো মানবতার বিরুদ্ধে অপরাধ। এসব ঘটনায় আমরা কোনো দলীয় রাজনীতি করতে চাই না। আমরা সবাই এক—আমাদের লক্ষ্য একটাই, বিচার নিশ্চিত করা।”

তিনি আরও বলেন, ভবিষ্যতে যদি কোনো স্বৈরাচারী আচরণ বা মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে, তবে তা সম্মিলিতভাবে প্রতিরোধ করতে হবে। এই ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের পরিচয় বা প্রভাব যাই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

গুমের শিকার পরিবারগুলোর দীর্ঘ ১০ বছরেরও বেশি সময় ধরে বয়ে চলা স্বজন হারানোর বেদনার কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, “এই ক্ষতি কোনো অর্থ দিয়ে পূরণ করা সম্ভব নয়। তবে রাষ্ট্র হিসেবে আমাদের দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো এবং আইনের মাধ্যমে তাদের ন্যায়বিচার নিশ্চিত করা।”

তিনি গুম হওয়া ব্যক্তিদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, রাষ্ট্রের উচিত তাদের শিক্ষা, নিরাপত্তা ও উন্নত জীবনের সুযোগ নিশ্চিত করা। তিনি প্রস্তাব দেন, আগামী জাতীয় বাজেটে গুমের শিকার পরিবারগুলোর জন্য বিশেষ ভাতার ব্যবস্থা রাখা উচিত।

মির্জা ফখরুল জানান, সম্প্রতি গুম হওয়া পরিবারগুলোর সন্তানরা জাতীয় সংসদে গিয়েছিল এবং পরবর্তীতে তার সঙ্গে সাক্ষাৎ করেছে। তিনি তাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কথা বলিয়ে দিয়েছেন বলেও উল্লেখ করেন। প্রধানমন্ত্রী আন্তরিকতার সঙ্গে তাদের সমস্যাগুলো বিবেচনার আশ্বাস দিয়েছেন বলে তিনি জানান।

আলোচনা সভায় গুমের শিকার পরিবারের সদস্যরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন এবং দ্রুত বিচার ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews