সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
Title :
হাসিনা সমর্থকদের সহিংসতা নিয়ে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ‘সরকারকে অস্থিতিশীল করতে ছোট আকারের বিদ্রোহ’—চাপ বাড়ছে ঢাকা-দিল্লি সম্পর্কে তারকাখ্যাতি বনাম সক্রিয় রাজনীতি: সাফল্য, সংকট ও সমসাময়িক বাস্তবতা। যে আগুন ছড়িয়ে গেল সর্বখানে, তার দহন শুধু স্থাপনায় নয় ঐতিহ্যের আগুন: স্থাপনা পুড়লে শুধু ইট-পাথর নয়, পুড়ে যায় জাতির ইতিহাস আগামীকাল রাজধানীতে ২২ নভেম্বর শুরু হচ্ছে ‘১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা ২০২৬’ বিচার বিভাগের প্রকৃত স্বাধীনতা নিশ্চিতে বিচারকদের নৈতিক সাহস ও বিবেকের বিকল্প নেই: আইনমন্ত্রী নড়াইলে সহিংসতা ও অগ্নিসংযোগ: প্রকৃত ক্ষয়ক্ষতি নিয়ে পাল্টাপাল্টি দাবি, নিরপেক্ষ তদন্তের আহ্বান সশস্ত্র বাহিনী দিবস ২০২৬: মুক্তিযুদ্ধের গৌরব, আত্মত্যাগ পাওয়ার অব অ্যাটর্নি দলিলে সম্পত্তির মালিকানা অর্জিত হয় না; স্বত্ব ঘোষণার মামলা আইনসম্মত নয়: হাইকোর্ট সুপ্রিম কোর্টের নিরাপত্তা জোরদারে প্রবেশ-বহির্গমনে কড়াকড়ি, পরিচয়পত্র বহন বাধ্যতামূলক ‘জুডিশিয়াল অ্যাসিস্ট্যান্ট’ সফটওয়্যার চালু করছে সুপ্রিম কোর্ট, ২৯ আদালতে পরীক্ষামূলক ব্যবহার শুরু

জাসদের সমর্থন চাইলেন ঢাকা-১৮ আসনে আ.লীগ প্রার্থী হাবীব

  • প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২০
  • ১২০২ বার পড়া হয়েছে

ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ নেতাকর্মীদের কাছে সমর্থন চাইলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. হাবীব হাসান।

শনিবার রাজধানীর বরুয়া হান্নান কনভেনশন সেন্টারে জাসদের কর্মী সমাবেশে উপস্থিত হয়ে নিজের পক্ষে নির্বাচনী প্রচারাভিযানে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।

এ সময় বিজয়ী হলে জাসদের নেতাকর্মীসহ এলাকার সুধীজন-মুরব্বীদের সঙ্গে নিয়ে এলাকায় কাজ করার প্রতিশ্রুতি দেন মো. হাবীব হাসান।

জাসদ ঢাকা মহানগর উত্তর কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা সফিউদ্দিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত জাসদের এ কর্মীসমাবেশে বক্তব্য দেন জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল, অধ্যাপক মোখলেছুর রহমান মুক্তাদির, উত্তরা থানা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মফিজ উদ্দিন, ঢাকা মহানগর উত্তর জাসদের সাধারণ সম্পাদক এস এম ইদ্রিস আলী প্রমুখ।

সভাপতির বক্তব্যে সফিউদ্দিন মোল্লা বলেন, বিএনপি-জামাত-জঙ্গিবাদ-মৌলবাদের বিপরীতে এখনও ১৪ দলসহ মুক্তিযুদ্ধের স্বপক্ষের রাজনৈতিক শক্তির ঐক্যের প্রয়োজনীয়তা আছে।

কারণ বিএনপি-জামাত তাদের দেশবিরোধী রাজনৈতিক অবস্থান এখনও ত্যাগ করেনি। তাই জাসদ ধর্ষণ-দুর্নীতি-লুটপাটের বিরুদ্ধে সোচ্চার অবস্থানে থেকেই ১৪ দলের প্রার্থীকে সমর্থন দিচ্ছে।

তিনি বলেন, ১৪ দলকে শুধু নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ না রেখে ১৪ দলকে ধর্ষণ-দুর্নীতি-লুটপাট-অনাচার-অবিচারের বিরুদ্ধে মাঠে রাজনৈতিক অবস্থান গ্রহণ করতে হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী আর প্রশাসনের উপর সব দায়িত্ব ছেড়ে দিয়ে ১৪ দল ও রাজনৈতিক নেতৃত্ব ঘরে বসে থাকায়ই আজ অসৎ রাজনীতিক-অসৎ অফিসার-ধর্ষক-দুর্নীতিবাজ-লুটেরারা সিন্ডিকেট করে রাজনৈতিক নেতৃত্বকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর সাহস পাচ্ছে।

সফিউদ্দিন বলেন, রাজনৈতিক নেতৃত্বে রাজনৈতিক শক্তি দিয়েই অপরাধীদের আস্তানায় আঘাত হানতে হবে, অপরাধীদের আস্তানা গুড়িয়ে দিতে হবে। হাবিব হাসানকে সমর্থণের বিনিময়ে জাসদ কোনো বৈষয়িক লাভ চায় না। জাসদ চায় হাবিব হাসান নির্বাচিত হলে জণগণের আকাঙ্খা ধারণ করে কাজ করবেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট