বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
Title :
অসময়ে উঁকি দিচ্ছে রূপসী কাঞ্চনজঙ্ঘা: পঞ্চগড়ে প্রকৃতিপ্রেমীদের উপচে পড়া ভিড় ঢাকার আদালতকে উত্তর ও দক্ষিণে বিভক্ত করতে হাইকোর্টে রিট। জরুরি প্রস্তুতিতে খাবার-পানি মজুদের হিড়িক: আসন্ন কোনো বিপর্যয়, নাকি বৈশ্বিক আত্মরক্ষার আগাম কৌশল শৃঙ্খল ভেঙে সাফল্যের শিখরে ব্যারিস্টার আঞ্জুমান আরা লিমার হার না মানা জীবনযুদ্ধ সাবেক বিমান বাহিনী কর্মকর্তা তাহসিফ সাউরি হত্যা মামলা: রিমান্ডে দিশা আইনজীবী হলেই জনস্বার্থের দোহাই দিয়ে প্রশাসনিক সিদ্ধান্ত চ্যালেঞ্জ করা যায় না: হাইকোর্ট মিরপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ: পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, এলাকা রণক্ষেত্র শুধু নথিপত্র যাচাইয়ের অজুহাতে পুরোনো কর নির্ধারণ পুনরায় খোলার সুযোগ নেই: হাইকোর্ট ডিজিটালাইজেশন ও আইনজীবী কল্যাণে ঢাকা ট্যাক্সেস বার: ওকালতনামায় কিউআর কোড সংযোজন, চিকিৎসা সুবিধা ও স্থায়ী ঠিকানার স্বপ্নপূরণ পুলিশের ধাওয়ায় তুরাগে ঝাঁপ দিয়েছিলেন তাহসিফ? দীপের বক্তব্যে নতুন তথ্য, পুরোপুরি আশ্বস্ত নয় পিবিআই

দীর্ঘ অবকাশ শেষে সুপ্রিম কোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু ২৫ অক্টোবর বিজ্ঞ আইনজীবীদের জন্য শনিবার খোলা থাকবে অ্যাটর্নি-জেনারেলের কার্যালয়

  • প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

দীর্ঘ অবকাশ শেষে সুপ্রিম কোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু ২৫ অক্টোবর

বিজ্ঞ আইনজীবীদের জন্য শনিবার খোলা থাকবে অ্যাটর্নি-জেনারেলের কার্যালয়

নিউজ ডেস্ক, আদালত বার্তা | ২৩ অক্টোবর ২০২৬

দীর্ঘ অবকাশ শেষে আগামী রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ থেকে বাংলাদেশ সুপ্রিম কোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম পুনরায় শুরু হতে যাচ্ছে। এ উপলক্ষে মামলাসংক্রান্ত নোটিশ গ্রহণে বিজ্ঞ আইনজীবীদের সুবিধার্থে আগামীকাল শনিবার, ২৪ অক্টোবর অ্যাটর্নি-জেনারেলের কার্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অ্যাটর্নি-জেনারেলের কার্যালয় থেকে প্রকাশিত জরুরি নোটিশে জানানো হয়েছে, দীর্ঘ অবকাশের পর সুপ্রিম কোর্টের বিভিন্ন বেঞ্চের গঠন ও এখতিয়ারে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। এ কারণে আইনজীবীদের মামলাসংক্রান্ত নোটিশ গ্রহণের সুবিধার্থে বিশেষ ব্যবস্থায় শনিবার কার্যালয়ের কার্যক্রম পরিচালনা করা হবে।

নোটিশ অনুযায়ী, আগামীকাল শনিবার দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অ্যাটর্নি-জেনারেলের কার্যালয়ে মামলাসংক্রান্ত নোটিশ গ্রহণ করা হবে।

নোটিশে আরও বলা হয়, দুর্গাপূজার ছুটির কারণে অ্যাটর্নি-জেনারেলের কার্যালয়ের স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকায় বিজ্ঞ আইনজীবীদের অবগতির ও সুবিধার্থে সামাজিক যোগাযোগমাধ্যমে এ জরুরি নোটিশ প্রকাশ করা হয়েছে।

অ্যাটর্নি-জেনারেল মোহাম্মদ রুহুল কুদ্দুস (কাজল) স্বাক্ষরিত নোটিশে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

সুপ্রিম কোর্টের দীর্ঘ অবকাশ শেষে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরুর প্রাক্কালে শনিবার বিশেষভাবে নোটিশ গ্রহণের এ ব্যবস্থা আইনজীবীদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং মামলাসংক্রান্ত কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনায় সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট