1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৭.৭ ডিগ্রি সেলসিয়াস - আদালত বার্তা
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাস্তা পারাপারে আইন না মানলে পথচারীর জেল-জরিমানা মোঘল দরবার থেকে আজকের বৈশাখ খাজনা আদায়ের দিনটি কীভাবে প্রাণের উৎসবে রূপ নিল তাপপ্রবাহ: আইনজীবীদের কালো কোট-গাউন পরা লাগবে না সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার প্রশ্নে বিচারকরা ঐক্যবদ্ধ। হত্যাচেষ্টা মামলায় শিরীন শারমিন চৌধুরীর জামিন বিচার বিভাগ এখন জনগণকে ‘নির্যাতনের’ জায়গা: মাসদার হোসেন যৌন নির্যাতন যেন ‘রাষ্ট্রীয় নীতি’ ইসরায়েলের কারাগারে শিকল দিয়ে বেঁধে পালাক্রমে চলে ধর্ষন ঐতিহাসিক ১০ এপ্রিল  মুজিবনগর সরকার গঠন দিবস রোব-মঙ্গল ও বৃহস্পতিবার অনলাইনে, বাকি দিন অফলাইনে ক্লাস। আমেরিকা ও ইরান যুদ্ধে “পাল্টাপাল্টি শর্ত” প্রভাবে কি হবে?

দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৭.৭ ডিগ্রি সেলসিয়াস

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
  • ৩৭৫ বার পড়া হয়েছে

দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৭.৭ ডিগ্রি সেলসিয়াস। সেই সঙ্গে রংপুর বিভাগের ৮ জেলাসহ মোট ১১টি জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (৯ জানুয়ারি) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর এ তথ্য জানান।

তরিফুল নেওয়াজ কবীর জানান, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, কুড়িগ্রাম, রংপুর, লালমনিরহাট, গাইবান্ধা, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। কুয়াশার পরিমাণটা তুলনামূলকভাবে কমলেও পরবর্তীতে তা অব্যাহত থাকবে।

এক প্রশ্নের জবাবে এই আবহাওয়াবিদ বলেন, গতকাল দুপুর থেকেই দেশের বিভিন্ন জায়গায় সূর্যের দেখা মিলেছিল। তবে আজকে সকাল থেকেই ঢাকাসহ প্রায় সারা দেশেই সূর্যের দেখা মিলেছে। আপাতত আগামী দুই দিন সূর্যের আলো পাওয়া যাবে। এ জন্য তাপমাত্রাও গত কয়েক দিনের তুলনায় একটু বাড়তি থাকবে।

তরিফুল নেওয়াজ আরও বলেন, সর্বশেষ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। এ ছাড়া আগামী একদিনে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট