শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
Title :
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চুক্তি স্বাক্ষর: ১৫ বছর এনসিটি পরিচালনার দায়িত্ব পেল আমিরাতের প্রতিষ্ঠান ফ্রিল্যান্সিং খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিপ্লব: টিকে থাকতে ফ্রিল্যান্সারদের করণীয় কী? প্রশিক্ষণ নিতে জাপান যাচ্ছেন ১৭ বিচারক ও ৬ আইনজীবী নস্টালজিয়ার এক ঝলক: পুরান ঢাকায় যখন দাপিয়ে বেড়াত ঐতিহ্যবাহী ‘মুড়ির টিন’ কেন আন্দোলনে যাবো না?’— ১৪ বছরের ইমনের রক্তাক্ত পরিণতির কথা ট্রাইব্যুনালে জানালেন মা স্নেহের আঁচলে মহত্তম আত্মত্যাগ: মাইলস্টোন ট্র্যাজেডির তিন অমর শিক্ষিকা ও আমাদের বাস্তবতা বাধার পাহাড় পেরিয়েই সাফল্যের চূড়ায় পৌঁছাতে হয় সংগ্রাম, ব্যর্থতা ও প্রতিকূলতাই মানুষকে সাফল্যের প্রকৃত মূল্য শেখায় দেনমোহর আদায়ে বাধ্য করা হলে ক্ষতিপূরণের নির্দেশ দিতে পারবেন আদালত: হাইকোর্ট কর ফাঁকি ধরতে এনবিআরের এআই প্রযুক্তি: কড়া নজরে বিলাসবহুল গাড়ির মালিকরা কক্সবাজার থেকে মিয়ানমার হয়ে সরাসরি চীন: বাংলাদেশের সামনে ভূ-অর্থনীতির নতুন দিগন্ত

দেশে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির ব্যবহার

  • প্রকাশিত: বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ৫০৯ বার পড়া হয়েছে

দেশে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির ব্যবহার

নিউজ ডেস্ক আদালত বার্তা :১৪ জুন ২০২৩।
দেশে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির ব্যবহার কমেছে। টানা চার বছর বিভিন্ন ধরনের জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির ব্যবহার বাড়ার পর গত বছর তা কমে এসেছে।

বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস ২০২২-এর প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ভবনে আনুষ্ঠানিকভাবে এ প্রতিবেদন প্রকাশিত হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা সচিব ড. শাহনাজ আরেফিন উপস্থিত ছিলেন।
বিবিএসের প্রতিবেদনে জানানো হয়, গত বছর জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার হয়েছে ৬৩ দশমিক ৮ শতাংশ। এর আগের বছর ২০২১ সালে এই হার ছিল ৬৫ দশমিক ৬ শতাংশ। আর ২০২০ সালে ছিল ৬৩ দশমিক ৯ শতাংশ।
শহর ও গ্রাম উভয় এলাকাতেই জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণের প্রবণতা কম দেখা গেছে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক আলমগীর হোসেন।
প্রতিবেদনে বিশ্লেষণে দেখা যায়, ২০২২ সালে গ্রামাঞ্চলে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির ব্যবহারের হার ছিল ৬৩ দশমিক ৫ শতাংশ। এর বছর এই হার ছিল ৬৫ দশিমক ৭ শতাংশ।
এদিকে শহরেও জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণের প্রবণতা কমে এসেছে। গত বছর শহরে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির ব্যবহারের হার ছিল ৬৪ দশমিক ৯ শতাংশ। এর আগের বছর শহরে এই হার ছিল ৬৫ শতাংশ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট