1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
নরসিংদীতে আন্দোলনকারীরা আওয়ামী লীগের ৬ নেতাকে পিটিয়ে হত্যা করেছে। - আদালত বার্তা
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৯২০১ বাংলাদেশ-ভারত সম্পর্কের নতুন দিগন্তের প্রত্যাশা শূন্যরেখায় মানুষ: পরিচয়হীনতার নির্মম বাস্তবতা ছিনতাইয়ের আতঙ্কে রাজধানী: বাড়ছে অপরাধ, ঝুঁকিতে নগরজীবন সিভিল জজ নিয়োগে ৫ বছরের ওকালতির অভিজ্ঞতা বাধ্যতামূলক করার দাবি জুডিসিয়াল সার্ভিস কমিশনে রাজশাহী বারের আবেদন কাজী নিয়োগে ৩ সদস্যের প্যানেল থেকে সিদ্ধান্তে গড়িমসি বেআইনি—হাইকোর্টের পর্যবেক্ষণ আবেগ নয়, আইনের পথে: মামলা করার আগে পরামর্শ নেওয়ার গুরুত্ব বাড়ছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘চীন-বাংলাদেশ ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন’ উদ্বোধন: সমুদ্র গবেষণায় নতুন দিগন্ত বিয়ে করে অপরাধ করেননি নাসির-তামিমা: খালাসের রায়, আপিলের ঘোষণা বাদীপক্ষের। বাংলাদেশের বিচার ব্যবস্থায় আজ একটি তাৎপর্যপূর্ণ অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে নাসির-তামিমা-রাকিব মামলায় বিচারের রায় আজ।

নরসিংদীতে আন্দোলনকারীরা আওয়ামী লীগের ৬ নেতাকে পিটিয়ে হত্যা করেছে।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৪ আগস্ট, ২০২৪
  • ৩৪৮ বার পড়া হয়েছে

নরসিংদীতে আন্দোলনকারীরা আওয়ামী লীগের ৬ নেতাকে পিটিয়ে হত্যা করেছে।

নিউজ ডেস্ক আদালত বার্তাঃ৪ আগষ্ট ২০২৪।

নরসিংদীতে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। ওই সময় আওয়ামী লীগের ৬ নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। রোববার (৪ আগস্ট) দুপুরে সদর উপজেলার মাধবদী বড় মসজিদের সামনে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- নরসিংদী-১ সদর আসনের এমপি নজরুল ইসলাম হিরু (বীর প্রতিক) এর নাতী ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মনিরুজ্জামান ভূঁইয়া (৪৩), চরদিগলদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন (৪০), তার বডিগার্ড কামাল হোসেন (৩৮), নরসিংদী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেনের ছোট ভাই মৎসজীবী লীগের সভাপতি দেলোয়ার হোসেন (৩৮), মহিসাসুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জলিল, চরদিগলদীর ইউনিয়নের সজিব ও অজ্ঞাত নামা আরও ১ জন। জানা যায়, নরসিংদী সদর উপজেলার মাধবদী বাসস্ট্যান্ড এলাকায় থেকে কয়েক হাজার আন্দোলনকারী লাঠি-শোটা নিয়ে মিছিল বের করেন। একই সময় মাধবদী আওয়ামী লীগ নেতাকর্মীরা হাইস্কুল মাঠ থেকে একটি মিছিল বের বরে। ওই সময় আওয়ামী লীগ নেতারা তাদের প্রতিহত করার চেষ্টা করে। ওই সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই সময় এলোপাতারি গুলিতে কমপক্ষে ৬ আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে আহত হন। এই খবর ছড়িয়ে পড়লে আন্দোলনকারীরা আওয়ামী লীগ নেতাদের ধাওয়া দেয়। এ সময় আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকরা দৌড়ে মাধবদী বাস স্ট্যান্ডের পশ্চিম দিকের বড় মসজিদে আশ্রয় নেয়। ওই সময় আন্দোলনকারীরা মসজিদের সিঁড়িতে ফেলে এলোপাতাড়ি পিটিয়ে ছয় আওয়ামী লীগ নেতাকে হত্যা করে। ওই সময় আওয়ামী লীগ নেতাদের বাঁচাতে আকুতি জানালোও কেউ প্রাণ ভয়ে এগিয়ে আসেনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট