1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
পরাজিত হলেন যেসব হেভিওয়েট প্রার্থী - আদালত বার্তা
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা বাণিজ্য নিয়ন্ত্রণে, গুম-বিচারবহির্ভূত হত্যা বন্ধে কাজ করছে সরকার। বসায় সেহরি না বাহিরে করতে চান? যেতে পারেন ঢাকার এই ১২ জায়গায় নিষিদ্ধ বা স্থগিত ঘোষিত সংগঠনের এমন নেতৃবৃন্দ ও কর্মীরা, যারা জামিনে বেরিয়ে সংগঠনকে পুনর্গঠিত বা মাঠপর্যায়ে সক্রিয় করতে সক্ষম—তাদের জামিনের পরপরই অন্য মামলায় ‘শোন অ্যারেস্ট’ দেখাতে হবে এজলাসে ভাঙচুর, বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি আটক। পদত্যাগ করলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দার.। আজ প্রপোজ ডে, প্রিয়জনকে মনের কথা জানানোর দিন। সোমবার ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নির্বাচনে যান চলাচল নিয়ে নতুন নির্দেশনা জারি করে প্রজ্ঞাপন দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান টানা ৫ দিনের ছুটি ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় পরিবর্তন

পরাজিত হলেন যেসব হেভিওয়েট প্রার্থী

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ২৩৮ বার পড়া হয়েছে

পরাজিত হলেন যেসব হেভিওয়েট প্রার্থী
নিউজ ডেস্ক আদালত বার্তা : ৮ জানুয়ারি ২০২৪
পরাজিত হলেন যেসব হেভিওয়েট প্রার্থী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী পরাজিত হয়েছেন। তার মধ্যে বর্তমান প্রতিমন্ত্রী ও সাবেক মন্ত্রীসহ একাধিক প্রার্থী রয়েছেন। তারা এলাকার জনপ্রিয় প্রার্থীদের কাছে বিপুল ভোটে পরাজিত হয়েছেন।
পরাজিত প্রার্থীরা হলেন :

রাজশাহী-২ আসনে ওয়ার্কার্স পার্টির নেতা ফজলে হোসেন বাদশা। তিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচনি মাঠে ছিলেন।

হবিগঞ্জ-৪ আসন থেকে হেরেছেন বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী।

মানিকগঞ্জ-২ আসনে হেরেছেন কণ্ঠশিল্পী মমতাজ বেগম।

সিলেট-৬ আসনে হেরেছেন তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী।

কুষ্টিয়া-২ আসনে হেরেছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু।

টাঙ্গাইল-৮ আসনে হেরেছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম।

নারায়ণগঞ্জ-১ আসনে তৃণমূল বিএনপির মহাসচিব তৈমূর আলম খন্দকার।

রংপুর-১ আসনে মসিউর রহমান রাঙ্গা।

ফরিদপুর-৪ আসনে কাজী জাফর উল্লাহ।

জামালপুর-৪ আসনে ডা. মুরাদ হাসান।

ঢাকা-১৯ আসনে ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

নেত্রকোনা-৩ আসনে আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল।

যশোর-৬ (কেশবপুর) আসনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার।

পিরোজপুর-২ আসনে জাতীয় পার্টির (জেপি) সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু।

বরগুনা-১ আসনে হেরেছেন পাঁচ বারের সংসদ সদস্য নৌকার প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।

রাজশাহী-১ আসনে হেরেছেন ট্রাক প্রতীকের স্বতন্ত্রপ্রার্থী চিত্রনায়িকা শারমিন আক্তার নিপা মাহিয়া (মাহিয়া মাহি)।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট