1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
পড়া কি ভাবে মনে রাখবেন। - আদালত বার্তা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম :
কাজী নিয়োগে ৩ সদস্যের প্যানেল থেকে সিদ্ধান্তে গড়িমসি বেআইনি—হাইকোর্টের পর্যবেক্ষণ আবেগ নয়, আইনের পথে: মামলা করার আগে পরামর্শ নেওয়ার গুরুত্ব বাড়ছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘চীন-বাংলাদেশ ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন’ উদ্বোধন: সমুদ্র গবেষণায় নতুন দিগন্ত বিয়ে করে অপরাধ করেননি নাসির-তামিমা: খালাসের রায়, আপিলের ঘোষণা বাদীপক্ষের। বাংলাদেশের বিচার ব্যবস্থায় আজ একটি তাৎপর্যপূর্ণ অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে নাসির-তামিমা-রাকিব মামলায় বিচারের রায় আজ। স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ’লীগ নেতাকর্মীরা: তথ্য উপদেষ্টা স্বাধীন বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার হাইকোর্টের রায় স্থগিত: আপিল শুনানি ১৬ জুন শেখ হাসিনাসহ অনেকেরই আপিলের সময় শেষ, দণ্ডিতদের সামনে এখন কোন পথ? “আইন জানুন, সচেতন থাকুন” — অজ্ঞতার অন্ধকার থেকে অধিকার রক্ষার আলোয় পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

পড়া কি ভাবে মনে রাখবেন।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ৩২৭ বার পড়া হয়েছে

পড়া কি ভাবে মনে রাখবেন।

এডভোকেট মোহাম্মদ এনামুল হক, আদালত বার্তাঃ৫ মার্চ ২০২৫

পড়ার টেবিলে বসে বই খুলতেই যদি মনে হয়, কিছুই মনে থাকছে না— তাহলে নিশ্চয়ই দুশ্চিন্তায় পড়ে যান! পরীক্ষার আগে এই সমস্যা অনেকেরই হয়। তবে কিছু কার্যকর কৌশল অনুসরণ করলে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়িয়ে সহজেই স্মৃতিশক্তি উন্নত করা সম্ভব। আসুন, জেনে নেওয়া যাক পরীক্ষার জন্য মেমোরি বাড়ানোর ৮টি অনন্য উপায়।

১. শুধু পড়লেই হবে না, মনে রাখার জন্য স্মার্টভাবে নোট নিতে হবে। রঙিন মার্কার দিয়ে মূল পয়েন্ট হাইলাইট করা, গুরুত্বপূর্ণ তথ্য সংক্ষিপ্ত আকারে লিখে ফ্ল্যাশকার্ড তৈরি করা বা নিজেই তথ্যগুলো সংক্ষেপে লিখে নিলে মনে রাখতে সহজ হয়।

২. বড় বড় অধ্যায় মুখস্থ করতে গিয়ে জট পাকিয়ে গেলে ‘মাইন্ড ম্যাপ’ কৌশল ব্যবহার করুন। এতে মূল বিষয়কে কেন্দ্র করে শাখা-প্রশাখার মতো তথ্য সংযুক্ত করলে একটি পরিষ্কার চিত্র পাওয়া যায়, যা দ্রুত মনে রাখতে সাহায্য করে।

৩. যদি মনে রাখতে চান, তাহলে অন্য কাউকে শেখানোর চেষ্টা করুন। পড়া শেষ করে বন্ধুকে বা পরিবারের কাউকে বুঝিয়ে বলুন। এটি মস্তিষ্ককে তথ্য প্রসেস ও সংরক্ষণে সহায়তা করে।

৪. কোনো কঠিন তথ্য সহজে মনে রাখতে ছন্দ, গল্প বা সংক্ষিপ্ত রূপ তৈরি করতে পারেন। যেমন, ইংরেজি শব্দ মনে রাখার জন্য তার সাথে মিলিয়ে বাংলা কোনো মজার শব্দ তৈরি করতে পারেন।

৫. ঘুমের অভাবে মস্তিষ্ক ক্লান্ত হয়ে যায়, ফলে তথ্য সংরক্ষণে ব্যাঘাত ঘটে। তাই প্রতিদিন অন্তত ৭-৮ ঘণ্টা ঘুমানো জরুরি। পরীক্ষার আগে রাতে জেগে পড়ার চেয়ে পর্যাপ্ত ঘুম নেওয়া বেশি কার্যকর।

৬. একটানা দীর্ঘক্ষণ পড়ার চেয়ে মাঝে মাঝে বিরতি নিয়ে পড়লে মস্তিষ্ক ভালোভাবে তথ্য ধরে রাখতে পারে। ২৫-৩০ মিনিট পড়ার পর ৫-১০ মিনিট বিরতি নিন, এতে মনোযোগ বৃদ্ধি পাবে।

৭. স্মৃতিশক্তি বাড়াতে খাবারের দিকেও নজর দেওয়া জরুরি। ওমেগা-৩ সমৃদ্ধ মাছ, বাদাম, ডার্ক চকলেট, সবুজ শাক-সবজি, ফল ইত্যাদি মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়।

৮. মানসিক চাপ কমাতে প্রতিদিন মেডিটেশন ও হালকা ব্যায়াম করুন। এতে মস্তিষ্কে রক্ত প্রবাহ বাড়ে এবং মনোযোগ বৃদ্ধি পায়, যা পড়া মনে রাখতে সহায়ক।

পরীক্ষার আগে স্মৃতিশক্তি বাড়াতে এই কৌশলগুলো অনুসরণ করলে পড়া যেমন সহজ হবে, তেমনি আত্মবিশ্বাসও বাড়বে। তাই এখন থেকেই এগুলো অভ্যাসে পরিণত করুন এবং পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করুন!

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট