1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
বনানীতে সড়ক দুর্ঘটনায় পোশাকশ্রমিক নিহত,প্রতিবাদে সড়ক অবরোধ - আদালত বার্তা
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
মোঘল দরবার থেকে আজকের বৈশাখ খাজনা আদায়ের দিনটি কীভাবে প্রাণের উৎসবে রূপ নিল তাপপ্রবাহ: আইনজীবীদের কালো কোট-গাউন পরা লাগবে না সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার প্রশ্নে বিচারকরা ঐক্যবদ্ধ। হত্যাচেষ্টা মামলায় শিরীন শারমিন চৌধুরীর জামিন বিচার বিভাগ এখন জনগণকে ‘নির্যাতনের’ জায়গা: মাসদার হোসেন যৌন নির্যাতন যেন ‘রাষ্ট্রীয় নীতি’ ইসরায়েলের কারাগারে শিকল দিয়ে বেঁধে পালাক্রমে চলে ধর্ষন ঐতিহাসিক ১০ এপ্রিল  মুজিবনগর সরকার গঠন দিবস রোব-মঙ্গল ও বৃহস্পতিবার অনলাইনে, বাকি দিন অফলাইনে ক্লাস। আমেরিকা ও ইরান যুদ্ধে “পাল্টাপাল্টি শর্ত” প্রভাবে কি হবে? যুক্তরাষ্ট্র ইরানে পারমাণবিক হামলা করলে পরিণতি কী হবে?

বনানীতে সড়ক দুর্ঘটনায় পোশাকশ্রমিক নিহত,প্রতিবাদে সড়ক অবরোধ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৩৫৯ বার পড়া হয়েছে

বনানীতে সড়ক দুর্ঘটনায় পোশাকশ্রমিক নিহত,প্রতিবাদে সড়ক অবরোধ
বনানীতে সড়ক দুর্ঘটনায় পোশাকশ্রমিক নিহত,প্রতিবাদে সড়ক অবরোধ
নিউজ ডেস্ক আদালত বার্তাঃ সোমবার, ১০ মার্চ ২০২৫
রাজধানী ঢাকার বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় নারী পোশাকশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরেক নারী পোশাকশ্রমিক। এই ঘটনার প্রতিবাদে সড়ক ও এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ করে রেখেছেন নিহতদের সহকর্মীরা। এতে বনানী, মহাখালী ও গুলশান এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

আজ সোমবার (১০ মার্চ) ভোর ৬টার দিকে এই ঘটনা ঘটে। নিহত পোশাকশ্রমিকের নাম মিনারা আক্তার। আহত আরেক পোশাকশ্রমিকের নাম সুমাইয়া আক্তার। তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্রে জানা যায়, দুর্ঘটনায় পোশাকশ্রমিক মারা যাওয়ার পর গার্মেন্টস কর্মীরা বনানীর চেয়ারম্যানবাড়ীতে দুই পাশের সড়ক অবরোধ করে। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে যানচলাচল বন্ধ হয়ে যায়। গার্মেন্টস কর্মীরা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানীতে নামার র‍্যাম্পও বন্ধ করে রেখেছেন। ফলে বনানীগামী যানবাহনগুলো এক্সপ্রেসওয়ে থেকে নামতে পারছে না। এতে পুরো এক্সপ্রেসওয়েতে তীব্র যানজট দেখা দিয়েছে।

বনানী থানার দায়িত্বরত কর্মকর্তা কাজী জাহিদুর রহমান আবির গণমাধ্যমকে বলেছেন, ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট