1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
বায়তুল মোকাররমের দক্ষিণ গেটেই আ.লীগের সমাবেশ - আদালত বার্তা
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজনীতি কি ক্রমেই জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে? ঢাকার জনঘনত্ব কমাতে এখনই দরকার সমন্বিত বিকেন্দ্রীকরণ কৌশল। একবার এফআইআর হয়ে গেলে সেটি আর প্রত্যাহার করা যায় না: হাইকোর্ট ক্ষতিপূরণ নয়, অধিকার প্রতিষ্ঠাই মুখ্য: সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭-এর প্রাসঙ্গিকতা মিথ্যা মামলা গুলিবিদ্ধ হওয়ার ভুয়া দাবি, জীবিত মানুষকেও দেখানো হয় মৃত জুলাই গণঅভ্যুত্থানের সময়ের ঘটনার অন্তত ১৪টি ভুয়া মামলার সন্ধান পেয়েছে পিবিআই সিটি করপোরেশন: সংবিধানসম্মত পরিচালনা নিয়ে প্রশ্ন দেড় বছরে ১৫ বিচারপতির বিদায়, অন্যদের জন্য ‘সতর্কবার্তা সেলিনা হায়াৎ আইভীকে হাইকোর্টের দেওয়া জা’মিন স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। শাহবাগে এক নারীর একক প্রতিবাদ: “ঢাকা বাঁচাতে হকার উচ্ছেদ জরুরি”—বিতর্কের কেন্দ্রে নতুন প্রশ্ন আইন অঙ্গনে টিকে থাকার লড়াই: একজন দক্ষ আইনজীবীর করণীয়

বায়তুল মোকাররমের দক্ষিণ গেটেই আ.লীগের সমাবেশ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ২৯১ বার পড়া হয়েছে
  1. বায়তুল মোকাররমের দক্ষিণ গেটেই আ.লীগের সমাবেশ

এডভোকেট মোহাম্মদ এনামুল হক আদালত বার্তা ঃ ২৭ জুলাই ২০২৩।
বায়তুল মোকাররমের দক্ষিণ গেটেই আ.লীগের সমাবেশ।
বায়তুল মোকাররমের দক্ষিণ গেটেই আওয়ামী লীগের তিন সংগঠনের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে। আগামী শুক্রবার (২৮ জুলাই) সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুক্রবার রাষ্ট্রপতির পূর্বনির্ধারিত কর্মসূচি থাকায় বাণিজ্য মেলার মাঠে সমাবেশ করতে পারছে না আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠন ছাত্রলীগ ,যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ।

যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার শান্তি সমাবেশ করতে চেয়েছিল দলটি। আগারগাঁওয়ে বাণিজ্য মেলার (পুরনো) মাঠে তাদের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু দিনভর নানা আলোচনা শেষে রাতে সিদ্ধান্ত পরিবর্তন করে ক্ষমতাসীনরা।

আজ একইদিনে ঢাকাতে সমাবেশ করতে চেয়েছিল বিএনপি ও আওয়ামী লীগ। বিএনপি চেয়েছিল সোহরাওয়ার্দী উদ্যানে আর আওয়ামী লীগ চেয়েছিল বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে। তবে কোনো দলকেই সমাবেশের অনুমতি দেওয়া হয়নি পুলিশের পক্ষ থেকে।

পরে বৃহস্পতিবারই আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলা মাঠে আওয়ামী লীগের শান্তি সমাবেশ করার সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী রাতে (বুধবার) মাঠ পরিদর্শনে যায় আওয়ামী লীগের প্রতিনিধি দল। এরইমধ্যে বিএনপি সিদ্ধান্ত জানায় তারা তাদের সমাবেশ একদিন পিছিয়ে শুক্রবার করবে এবং তা হবে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে।

বিএনপির এ সিদ্ধান্ত আসার পর আওয়ামী লীগের সিদ্ধান্তেও পরিবর্তন আসে। দলের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম জানান, আগারগাঁওয়ের বাণিজ্য মেলা মাঠটি সমাবেশের জন্য উপযোগী নয়। মাঠটি ব্যবহার উপযোগী করার জন্য এক দিন সময় প্রয়োজন। এজন্য আমাদের শান্তি সমাবেশ এক দিন পিছিয়ে ২৮ জুলাই শুক্রবার করা হয়েছে।

এরপর আজ সকালে আবারও মাঠটি পরিদর্শনে যান আওয়ামী লীগ নেতারা। পরিদর্শন শেষে আফজালুর রহমান বলেন, আমরা এসে দেখলাম যে মাঠ প্রস্তুত হতে আরও দুই-এক দিন সময় লাগবে। আমাদের কালকে সমাবেশটি করতে হবে। আমরা চিন্তা করেছি যে আমাদের যেহেতু বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে পারমিশন দেওয়া হয়েছে, আমরা দক্ষিণ গেটেই সমাবেশটি করব।

তিনি আরও বলেন, আমাদের নেতাকর্মীরা অলরেডি জানে যে, আমরা দক্ষিণ গেটেই সমাবেশটি করছি। গতকাল যেহেতু পারমিশন পেয়েছিলাম না, এখানে (আগারগাঁও) করার একটা প্রস্তুতি নিয়েছিলাম। আমরা বায়তুল মোকাররমের দক্ষিণ গেটেই আমাদের সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছি।

আফজালুর রহমান বাবু আরও বলেন, শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের রাষ্ট্রপতির একটি প্রোগ্রাম রয়েছে। সেখানে সকল বিচারপতিরা উপস্থিত থাকবে। সে কারণে এসএসএফ আমাদের পারমিশন দিচ্ছে না। সে কারণে আমরা আমাদের নির্ধারিত পুরাতন স্থান বায়তুল মোকাররম দক্ষিণ গেটেই ফিরে যাচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট