রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
Title :
আইনজীবী আসামির পক্ষে—অপরাধের নয়: ন্যায়বিচারের মৌলিক নীতি ও পেশাগত দায়িত্ব বাংলাদেশ ইমিগ্রেশন লইয়ার্স এসোসিয়েশন (BILA)-এর ট্রাস্ট বোর্ড গঠন, নিবন্ধন অনুমোদন মাঠের রাজনীতিতে জোটবদ্ধ হচ্ছে আ.লীগের শরিকরা গুম-নির্যাতনের বিচার চায় সবাই, দলীয় রাজনীতির ঊর্ধ্বে থাকার আহ্বান ফখরুলের এনআইডি মেয়াদ ১৫ বছর পূর্ণ হলে তা নবায়ন বাধ্যতামূলক করার কথা ভাবছে ইসি হাইকোর্টে একদিনে ৩৪০৯ পুরোনো মামলা নিষ্পত্তি বাংলাদেশিদের জন্য পুনরায় চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা ঢাকাসহ ৫ কেন্দ্রে মিলবে সেবা চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি নন-প্র্যাক্টিশনার সদস্যদের ৩০ জুলাইয়ের মধ্যে সদস্যপদ স্থগিতের নির্দেশ চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির যুবলীগ নেতার মৃত্যুর ঘটনায় এসপি মাসুদ সহ ৮ জনের বিরুদ্ধে আদালতে এজাহার দাখিল করেছেন মৃত  নুরুল আলমের মা নূর জাহান। হাসিনার পতনের পর প্রথমবার ভারত থেকে আসছে ট্রেনের কোচ

বিএনপির ফখরুল-আব্বাসের জামিন স্থগিত চেয়ে আবেদন রাষ্ট্রপক্ষের

  • প্রকাশিত: বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ৪২৮ বার পড়া হয়েছে

বিএনপির ফখরুল-আব্বাসের জামিন স্থগিত চেয়ে আবেদন রাষ্ট্রপক্ষের।

এডভোকেট মোহাম্মদ এনামুল হক আদালত বার্তাঃ৪ জানুয়ারি ২০২৩।

পুলিশের ওপর হামলার পরিকল্পনা ও উসকানি দেওয়ার অভিযোগে পল্টন থানায় করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে হাইকোর্টের দেওয়া ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন স্থগিত চেয়ে আপিল করেছেন রাষ্ট্রপক্ষ।

বুধবার (৪ জানুয়ারি) জামিন আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আপিল আবেদন করা হয়। আজ আপিল বিভাগের চেম্বার জজ আদালতে এ আপিলের শুনানি হবে বলে জানা গেছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান মনির গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে ছয় মাসের জামিন দেন। একই সঙ্গে কেন তাদের স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে চার সপ্তাহের রুল জারি করেন আদালত।

ওইদিনই রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান মনির গণমাধ্যমকে বলেন, আজ (মঙ্গলবার) হাইকোর্টে তথ্য-উপাত্ত উপস্থাপন করে বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসের জামিন আবেদনের বিরোধিতা করেছি।

তারপরও আদালত তাদের জামিন দিয়েছেন। ফলে আমরা ওই জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করবো। এর আগে বিচারিক আদালতে চার দফায় ফখরুল-আব্বাসের জামিন নামঞ্জুর হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews