1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
বিনিয়োগ বাড়াতে রাষ্ট্রায়ত্ত ৫ প্রতিষ্ঠানের সঙ্গে বিএসইসির বৈঠক - আদালত বার্তা
রবিবার, ১৭ মে ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম :
রাজনীতি কি ক্রমেই জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে? ঢাকার জনঘনত্ব কমাতে এখনই দরকার সমন্বিত বিকেন্দ্রীকরণ কৌশল। একবার এফআইআর হয়ে গেলে সেটি আর প্রত্যাহার করা যায় না: হাইকোর্ট ক্ষতিপূরণ নয়, অধিকার প্রতিষ্ঠাই মুখ্য: সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭-এর প্রাসঙ্গিকতা মিথ্যা মামলা গুলিবিদ্ধ হওয়ার ভুয়া দাবি, জীবিত মানুষকেও দেখানো হয় মৃত জুলাই গণঅভ্যুত্থানের সময়ের ঘটনার অন্তত ১৪টি ভুয়া মামলার সন্ধান পেয়েছে পিবিআই সিটি করপোরেশন: সংবিধানসম্মত পরিচালনা নিয়ে প্রশ্ন দেড় বছরে ১৫ বিচারপতির বিদায়, অন্যদের জন্য ‘সতর্কবার্তা সেলিনা হায়াৎ আইভীকে হাইকোর্টের দেওয়া জা’মিন স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। শাহবাগে এক নারীর একক প্রতিবাদ: “ঢাকা বাঁচাতে হকার উচ্ছেদ জরুরি”—বিতর্কের কেন্দ্রে নতুন প্রশ্ন আইন অঙ্গনে টিকে থাকার লড়াই: একজন দক্ষ আইনজীবীর করণীয়

বিনিয়োগ বাড়াতে রাষ্ট্রায়ত্ত ৫ প্রতিষ্ঠানের সঙ্গে বিএসইসির বৈঠক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২০
  • ১০০০ বার পড়া হয়েছে

শেয়ারবাজারে বিনিয়োগ বাড়াতে রাষ্ট্রায়ত্ত সোনালী, রূপালী, অগ্রণী ও জনতা ব্যাংক এবং বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) প্রধান অর্থ কর্মকর্তাদের (সিএফও) সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

রোববার (১১ অক্টোবর) নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে বিএসইসির কমিশনার ড. শেখ সামসুদ্দিন আহমেদ, ড. মিজানুর রহমান, নির্বাহী পরিচালক মাহবুবুল আলম ও মোহাম্মদ রেজাউল করিম উপস্থিত ছিলেন।

বৈঠকে বিএসইসির মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, শেয়ারবাজারে বিনিয়োগ বাড়াতে রাষ্ট্রায়ত্ত চার ব্যাংক ও আইসিবির সিএফওদের সঙ্গে কমিশনের চেয়ারম্যানের নেতৃত্বে একটি বৈঠক হয়েছে।

এতে প্রতিষ্ঠানগুলোর সিএফওরা শেয়ারবাজারে তাদের প্রতিষ্ঠানের বিনিয়োগ বাড়াবেন বলে জানিয়েছেন। এছাড়া বাংলাদেশ ব্যাংকের ২০০ কোটি টাকার বিশেষ ফান্ড বিনিয়োগের কথা বলেছেন।

তিনি বলেন, ব্যাংকগুলোসহ আইসিবি নিজস্ব ও সাবসিডিয়ারি প্রতিষ্ঠানের পোর্টফোলিওর মাধ্যমে কীভাবে শেয়ারবাজারে বিনিয়োগ বাড়ানো যায় তা নিয়ে কাজ করবে। এক্ষেত্রে কমিশনের কোনো সহযোগিতা লাগলে, তা করা হবে।

তিনি জানান, বিনিয়োগ বাড়ানোর জন্য পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় করবেন জনতা ব্যাংকের সিএফও একেএম শরীয়ত উল্লাহ। তিনি আগামী দু-তিন মাস সমন্বয় করে বিনিয়োগ বাড়ানোর জন্য এ দায়িত্ব পালন করবেন। এরপর পর্যায়ক্রমে অন্যরা এ দায়িত্ব পালন করবেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট