বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
Title :
পুলিশ সদর দপ্তরে রুদ্ধদ্বার বৈঠকে উত্তেজনা: বেআইনি আটকের মৌখিক নির্দেশ মানতে অস্বীকৃতি শীর্ষ কর্মকর্তাদের আইন কী, আইন কোথায় এবং আইন কীভাবে পড়তে হয়? আদালতের কাঠগড়া থেকে হাতকড়া খুলে পালালেন হত্যা মামলার আসামি মেট্রোরেলের প্রতিটি যাত্রায় বেঁচে থাকুক সাত জাপানির স্মৃতি উন্নতির দৌড়ে আমরা কি নিজেদের হারিয়ে ফেলছি? বাইরে থেকে চার্জ ছাড়াই চলবে থ্রি-হুইলার: ঝালকাঠির গোলাম সাঈদ খানের চমকপ্রদ উদ্ভাবন আদালতে আত্মসমর্পণের লক্ষ্যে নতুন পাসপোর্ট ও এনআইডি চান শেখ হাসিনা: মন্তব্য নেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের গ্রিস ভ্রমণের ভিসা আবেদন এখন ঢাকাতেই: কমছে ভোগান্তি ও ব্যয় ঢাকার আদালতে মামলার মূল নথি জালিয়াতির অভিযোগ রাজধানীতে উদ্বেগজনক নাশকতা: এবার থানার ভেতরেই ককটেল হামলা, যানবাহনে অগ্নিসংযোগ অব্যাহত

বিরোধীদল ক্ষমতায় যাওয়ার জন্য জুলাইকে ব্যবহার করতে চায়: মির্জা ফখরুল

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৩৪০ বার পড়া হয়েছে

 

বিরোধীদল ক্ষমতায় যাওয়ার জন্য জুলাইকে ব্যবহার করতে চায়: মির্জা ফখরুল
নিউজ ডেস্ক আদালত বার্তাঃ ১৭ জুলাই ২০২৬
বিরোধীদল ক্ষমতায় যাওয়ার জন্য জুলাইকে ব্যবহার করতে চায়। আমরা চাই না ক্ষমতায় যাওয়ার জন্য জুলাই কোন হাতিয়ারে পরিণত হোক— বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১৭ জুলাই) সকালে জাতীয় প্রেসক্লাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর এমাজউদ্দিন আহমেদ এর ষষ্ঠ মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় এ কথা বলেন তিনি। 
জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করা হবে উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা একসাথে জুলাই সনদ স্বাক্ষর করেছি। গণভোটের একটা অংশ নিয়ে আমাদের সাথে কোন আলোচনাই হয়নি। উচ্চকক্ষে আনুপাতিক হারে প্রতিনিধিত্বের বিষয়ে আমরা একমত হইনি। এবং সে সময় আমি বক্তব্য দিয়েছিলাম যে জাতির সাথে প্রতারণা করা হয়েছে। জাতীয় ঐকমত্য কমিশন আমাদের কনসেন্ট ছাড়াই জুলাই সনদে সে কথাগুলো নিয়ে এসেছেন। 
তিনি বলেন, আমরা বরাবর বলে এসেছি সংবিধান সংশোধন করতে চাই। আমরা সংবিধান সংস্কারের কথা কখনো বলি নাই। আমরা দেশে সংস্কার এনেছি। একদলীয় শাসন থেকে বহুদলীয় শাসনের বিষয়টি দেশে বিএনপি নিয়ে এসেছে। তত্ত্বাবধায়ক সরকারের বিধানকে পার্লামেন্টে সারারাত কাজ করে আমরা নিয়ে এসেছি। আজকে যখন সংস্কারের কথাগুলো বলা হয় জনগণকে বিভ্রান্ত করার জন্যই বলা হয় বলে আমি মনে করি। 
তিনি আরও বলেন, আমরা যখন ফ্যাসিবাদের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছি তখন আমরা চেষ্টা করেছি সকল শিক্ষিত, বুদ্ধিজীবীদের এক কাতারে আনার জন্য। যেন তারা কথা বলেন। আল্লাহর কাছে অশেষ রহমত আমরা ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন এক বাংলাদেশ পেয়েছি। এই সুযোগের পর আমরা স্বপ্ন দেখছি দেশে সত্যিকারের একটি গণতান্ত্রিক দেশ গড়ে তুলবো।
আমাদের প্রধানমন্ত্রী মানুষের কাছে ছুটে গিয়ে মানুষের কাছাকাছি অবস্থান করে তার পিতার মতো মানুষকে উজ্জীবিত করার চেষ্টা করছেন। ফলে সবার আগে বাংলাদেশ স্লোগান নিয়ে তিনি এগিয়ে চলেছেন। জুলাই আন্দোলন শুধু জুলাই মাসের জন্যই নয়। দীর্ঘ সময় ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন জুলাইয়ে রূপ পেয়েছে বলেও মন্তব্য করেন তিনি.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট