1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ক্ষমতা পেলেন র‍্যাবের আইন কর্মকর্তা - আদালত বার্তা
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৯২০১ বাংলাদেশ-ভারত সম্পর্কের নতুন দিগন্তের প্রত্যাশা শূন্যরেখায় মানুষ: পরিচয়হীনতার নির্মম বাস্তবতা ছিনতাইয়ের আতঙ্কে রাজধানী: বাড়ছে অপরাধ, ঝুঁকিতে নগরজীবন সিভিল জজ নিয়োগে ৫ বছরের ওকালতির অভিজ্ঞতা বাধ্যতামূলক করার দাবি জুডিসিয়াল সার্ভিস কমিশনে রাজশাহী বারের আবেদন কাজী নিয়োগে ৩ সদস্যের প্যানেল থেকে সিদ্ধান্তে গড়িমসি বেআইনি—হাইকোর্টের পর্যবেক্ষণ আবেগ নয়, আইনের পথে: মামলা করার আগে পরামর্শ নেওয়ার গুরুত্ব বাড়ছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘চীন-বাংলাদেশ ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন’ উদ্বোধন: সমুদ্র গবেষণায় নতুন দিগন্ত বিয়ে করে অপরাধ করেননি নাসির-তামিমা: খালাসের রায়, আপিলের ঘোষণা বাদীপক্ষের। বাংলাদেশের বিচার ব্যবস্থায় আজ একটি তাৎপর্যপূর্ণ অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে নাসির-তামিমা-রাকিব মামলায় বিচারের রায় আজ।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ক্ষমতা পেলেন র‍্যাবের আইন কর্মকর্তা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
  • ৪৪৬ বার পড়া হয়েছে

 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ক্ষমতা পেলেন র‍্যাবের আইন কর্মকর্তা

ডেস্ক নিউজ আদালত বার্তাঃ১২ জানুয়ারি ২০২৩।

 

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) আইন কর্মকর্তা ইকবাল হাসানকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ক্ষমতা দেয়া হয়েছে। সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার এই কর্মকর্তাকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ক্ষমতা দিয়ে সম্প্রতি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের এ কর্মকর্তাকে ফৌজদারি কার্যবিধির ১০(৫) ধারা অনুযায়ী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণপূর্বক মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর ৫ ধারা মোতাবেক সংশ্লিষ্ট আইনে, অধিক্ষেত্রে, সময়কালে এবং উল্লিখিত শর্তে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা অর্পণ করা হলো।

শর্তাবলিতে রয়েছে, ক্ষমতাপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনার আগে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটকে অবহিত করবেন। ক্ষমতাপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্টেট প্রতি মাসে মোবাইল কোর্ট পরিচালনার তথ্য নির্ধারিত ছকে পরবর্তী মাসের ১০ তারিখের মধ্যে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাবেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট