1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
মততার পাঠ - আদালত বার্তা
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
বসায় সেহরি না বাহিরে করতে চান? যেতে পারেন ঢাকার এই ১২ জায়গায় নিষিদ্ধ বা স্থগিত ঘোষিত সংগঠনের এমন নেতৃবৃন্দ ও কর্মীরা, যারা জামিনে বেরিয়ে সংগঠনকে পুনর্গঠিত বা মাঠপর্যায়ে সক্রিয় করতে সক্ষম—তাদের জামিনের পরপরই অন্য মামলায় ‘শোন অ্যারেস্ট’ দেখাতে হবে এজলাসে ভাঙচুর, বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি আটক। পদত্যাগ করলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দার.। আজ প্রপোজ ডে, প্রিয়জনকে মনের কথা জানানোর দিন। সোমবার ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নির্বাচনে যান চলাচল নিয়ে নতুন নির্দেশনা জারি করে প্রজ্ঞাপন দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান টানা ৫ দিনের ছুটি ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় পরিবর্তন রমজানে অফিস সময় নির্ধারণ।

মততার পাঠ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১ জুলাই, ২০২৩
  • ২৮৩ বার পড়া হয়েছে

মততার পাঠ

মুনূহু

হাতের মুঠোয় পুরে পুরো পৃথিবীকে
মুহূর্তে আসিনি ঘুরে, ওরে, দশদিকে;
দাঁড়িয়ে রয়েছি ঠায় পায়ের পাতায়,
সবুজের পলিদ্বীপে, অববাহিকায়;

তিনভাগ জলে আছি, একভাগ স্থলে,
আকাশে আকাশ আছে আপন দখলে;
সামান্যতে তুষ্ট যদি, তৃপ্তি অসামান্য
ঘরে ঘরে সাম্যসুখ, গোলাধনধান্য;

কে তুমি অতৃপ্ত আজো গ্রহণে অর্জনে?
পাঠ তুমি নিতে শেখো বাহুল্য বর্জনে।
পরিমিত সুখে গড়ো পরিমিত নীড়,
উদ্বৃত্তে সংযত হও, নিয়মে নিবিড়।

সতত নিয়মমুখী, চিরকাল সুখী;
পাঠ নাও মমতার, সত্য মুখোমুখি।
৩০.০৬.২০২৩–০১.০৭.২০২৩

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট