1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
আগামী সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশ্যায় তৃণমূলের নেতৃবৃন্দের সাথে  অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হকের  মতবিনিময়।  - আদালত বার্তা
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
রাজনীতি কি ক্রমেই জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে? ঢাকার জনঘনত্ব কমাতে এখনই দরকার সমন্বিত বিকেন্দ্রীকরণ কৌশল। একবার এফআইআর হয়ে গেলে সেটি আর প্রত্যাহার করা যায় না: হাইকোর্ট ক্ষতিপূরণ নয়, অধিকার প্রতিষ্ঠাই মুখ্য: সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭-এর প্রাসঙ্গিকতা মিথ্যা মামলা গুলিবিদ্ধ হওয়ার ভুয়া দাবি, জীবিত মানুষকেও দেখানো হয় মৃত জুলাই গণঅভ্যুত্থানের সময়ের ঘটনার অন্তত ১৪টি ভুয়া মামলার সন্ধান পেয়েছে পিবিআই সিটি করপোরেশন: সংবিধানসম্মত পরিচালনা নিয়ে প্রশ্ন দেড় বছরে ১৫ বিচারপতির বিদায়, অন্যদের জন্য ‘সতর্কবার্তা সেলিনা হায়াৎ আইভীকে হাইকোর্টের দেওয়া জা’মিন স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। শাহবাগে এক নারীর একক প্রতিবাদ: “ঢাকা বাঁচাতে হকার উচ্ছেদ জরুরি”—বিতর্কের কেন্দ্রে নতুন প্রশ্ন আইন অঙ্গনে টিকে থাকার লড়াই: একজন দক্ষ আইনজীবীর করণীয়

আগামী সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশ্যায় তৃণমূলের নেতৃবৃন্দের সাথে  অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হকের  মতবিনিময়। 

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ৪৬৮ বার পড়া হয়েছে

আগামী সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশ্যায় তৃণমূলের নেতৃবৃন্দের সাথে  অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হকের  মতবিনিময়।

ডেস্ক নিউজ আদালত বার্তা :২৯ এপ্রিল ২০২৩।

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল পর্যায়ের দলীয় নেতা-কর্মী ও সাধারণ জনতার মাঝে  স্বতস্ফূর্ততা  দেখা দিয়েছে। এবারের ঈদে মনোনয়নপ্রত্যাশীরা তাদের নিজ নিজ এলাকায় নিজেদেরকে মনোনয়নের প্রত্যাশায় তৃণমূলের নেতাকর্মীদের সাথে মতবিনিময় এবং ঈদের শুভেচ্ছা বিনিময়র  মাধ্যমে নিজেদেরকে গ্রহন যোগ্য করতে তৎপরতা লক্ষ্য করা যায় ।মনোনয়ন প্রত্যাশ্যায় তৃণমূলের নেতৃবৃন্দের সাথে  অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হকের  মতবিনিময় করেন।

তিনি ১৫৩, ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনে নেতাকর্মী, ধর্মপ্রাণ মুসল্লীগণ এবং সাধারণ মানুষের সাথে গতকাল শুক্রবার ময়মনসিংহের  উপজেলা ঈশ্বরগঞ্জের মার্কাজ মসজিদে জুমা’র নামাজ আদায় করেন । নামাজ শেষে মুসল্লীগণের সাথে কুশলাদি বিনিময় করেন। তারা তকে  নিজ সন্তানের মতো আপন করে নেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা বলেন,তিনি তাদের সমস্যার কথা গুলো  সরকারের উর্ধতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি নিয়ে কথা বলবেন  বলে তাদের আশ্বস্ত করেন।পরবর্তীতে সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালামের  মেয়ের বিবাহ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং সমাজে যাতে বাল্য বিবাহ না হয় সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার জন্য আহবান করেন এবং যৌতুক দিয়ে যাতে কোনো বিবাহ না দেওয়া হয় সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে বলেন।

এরপর নেতাকর্মীদের সাথে নিয়ে ১০ নং তারুন্দিয়া ইউনিয়নের ভারতী বাজার, সাখুয়া বাজার, তারুন্দিয়া বাজারে গণসংযোগ করেরন। তারুন্দিয়া ইউনিয়ন পরিষদের সামনে চেয়ারম্যান হাসান মাহমুদ রানার সঞ্চালনায় মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এরপর তারুন্দিয়া বাজার জামে মসজিদে মাগরিবের নামাজের পর জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়ায় শরীক হন। ৯নং উচাখিলা ইউনিয়নের উচাখিলা বাজারে ও ৮নং রাজিবপুর ইউনিয়নের রাজিবপুর বাজারে গণসংযোগ করেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতির সভাপতিত্বে  মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন এবং তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন জননেত্রী শেখ হাসিনা যাকেই যোগ্য  মনে করবেন এবং এলাকার জন্য যিনি নিবেদিত হয়ে আপামর জনতার জন্য কাজ করবেন সুখে দুঃখে তাদের পাশে থাকবেন তাকেই আগামী সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসাবে মনোনীত করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি তার এলাকার জনগণের কাছে আগামী সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশায়   দোয়া ও সমর্থন কামনা করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট