1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
মাননীয় প্রধানমন্ত্রীর সমাবেশ ১০ লাখ মানুষের সমাগমের ব্যাপক প্রস্তুতি রংপুরে - আদালত বার্তা
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
মামলা বাণিজ্য নিয়ন্ত্রণে, গুম-বিচারবহির্ভূত হত্যা বন্ধে কাজ করছে সরকার। বসায় সেহরি না বাহিরে করতে চান? যেতে পারেন ঢাকার এই ১২ জায়গায় নিষিদ্ধ বা স্থগিত ঘোষিত সংগঠনের এমন নেতৃবৃন্দ ও কর্মীরা, যারা জামিনে বেরিয়ে সংগঠনকে পুনর্গঠিত বা মাঠপর্যায়ে সক্রিয় করতে সক্ষম—তাদের জামিনের পরপরই অন্য মামলায় ‘শোন অ্যারেস্ট’ দেখাতে হবে এজলাসে ভাঙচুর, বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি আটক। পদত্যাগ করলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দার.। আজ প্রপোজ ডে, প্রিয়জনকে মনের কথা জানানোর দিন। সোমবার ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নির্বাচনে যান চলাচল নিয়ে নতুন নির্দেশনা জারি করে প্রজ্ঞাপন দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান টানা ৫ দিনের ছুটি ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় পরিবর্তন

মাননীয় প্রধানমন্ত্রীর সমাবেশ ১০ লাখ মানুষের সমাগমের ব্যাপক প্রস্তুতি রংপুরে

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ৩৩২ বার পড়া হয়েছে

মাননীয় প্রধানমন্ত্রীর সমাবেশ
১০ লাখ মানুষের সমাগমের ব্যাপক প্রস্তুতি রংপুরে
এডভোকেট মোহাম্মদ এনামুল হক আদালত বার্তা ঃ ১ আগষ্ট ২০২৩।

মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে রংপুর সফর করবেন। বুধবার প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে নানা আয়োজন নিয়ে প্রস্তুত রংপুর। মাননীয় প্রধানমন্ত্রীর রংপুর জিলা স্কুল মাঠে ১০ লাখ মানুষের বিশাল সমাবেশে ভাষণ দেওয়ার কথা রয়েছে। ১২ বছর আগে ২০১১ সালে তিনি এখানে শেষবার ভাষণ দেন। সমাবেশে তিনি ২৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারসহ আরও পাঁচটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। রংপুর বিভাগের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভাও করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী ২০১৮ সাল থেকে প্রায় পাঁচ বছর পরে রংপুর বিভাগীয় সদর দপ্তরে আসছেন এ খবরে পুরো রংপুর উৎসবমুখর হয়ে উঠেছে। আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উদ্দীপনা ও উৎসবের আমেজ বিরাজ করছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড ও পোস্টারে সাজানো হয়েছে পুরো রংপুর। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে প্রস্তুতির অংশ হিসেবে রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে চলছে নানা প্রস্তুতি।

রংপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক আবুল কাশেম বলেন, আগামী ২ আগস্ট তাদের ভাগ্যনির্মাতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে সর্বস্তরের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। মহাসমাবেশে ১০ লাখের বেশি লোকের সমাগম হবে বলে আশা প্রকাশ করেন তিনি। রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান জানান, আগামী ২ আগস্ট প্রধানমন্ত্রীর রংপুর আগমন উপলক্ষে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছেন তারা। এ লক্ষ্যে শহরজুড়ে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মহাসমাবেশ সফল হবে এবং রংপুরের জনগণ খুশি হবে কারণ প্রধানমন্ত্রী ২৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং পাঁচটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে জানান রংপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক আবুল কাশেম।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট