শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
Title :
আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলা: ২২ বছরের বিচারিক পরিক্রমা শেষে আপিল বিভাগের চূড়ান্ত রায়ের অপেক্ষায় এনবিআরের দাবি বৈধ: ড. ইউনূসের ‘গ্রামীণ কল্যাণ’কে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের রংপুরে গণপতি পরিবার হত্যা: বিচার বিভাগীয় তদন্ত চেয়ে করা রিটের শুনানি ৮ সপ্তাহ মুলতবি অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন ‘সম্পূর্ণ অযৌক্তিক ও ভিত্তিহীন’: হাইকোর্ট অর্থঋণ আদালত আইনের ১৮(২) ও ১৮(৩) ধারা কেন অসাংবিধানিক নয়: হাইকোর্টের রুল গণতন্ত্রকে বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে: রাষ্ট্রপতি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ না লেখার নির্দেশ সুষ্ঠু নির্বাচনের স্বার্থে পুলিশকে কোনো বেআইনি নির্দেশনা দেবে না কমিশন : সিইসি এনআইডিতে ছবির বিকল্প নেই, হাইকোর্টে রুল খারিজ চেকের মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের রাষ্ট্রদূত ঢাকায় অতিরিক্ত প্রটোকল সুবিধা পাবেন না

  • প্রকাশিত: সোমবার, ১৫ মে, ২০২৩
  • ৫২৫ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের রাষ্ট্রদূত ঢাকায় অতিরিক্ত প্রটোকল সুবিধা পাবেন না

ডেস্ক নিউজ আদালত বার্তা :১৫ মে ২০২৩।

ঢাকায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের রাষ্ট্রদূত এখন থেকে বাড়তি প্রটোকল সুবিধা পাবেন না। গত রোববার সরকারি এক সিদ্ধান্তে এমনটাই বলা হয়েছে।
সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি (মিডিয়া) মো. ফারুক হোসেন বলেন, ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূতদের নিরাপত্তায় পুলিশের ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগ আছে। তাদের নিরাপত্তার জন্য বাসা-বাড়ি, অফিস ও তাদের মুভমেন্ট সব সময় আমরা নিরাপত্তা দিয়ে থাকি। সুতারাং তাদের নিরাপত্তার ঘাটতি হোক সেটা আমরা চাই না। তাদের মুভমেন্টের সময় সামনে পেছনে প্রোডেকশনের গাড়ি থাকতো। তার বাহিরে আরও একটি অতিরিক্ত গাড়ি থাকতো। সঙ্গে দুইজন ফোর্স থাকতো। সেটা আপাতত আমাদের অন্যান্য ডিভিশনে ফোর্সের ঘাটতির কারণে সম্বন্ধয় করা হয়েছে। মূল যে নিরাপত্তা পরিকল্পনা সেটার কোনো ঘাটতি নেই।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যেসহ কয়েকটি রাষ্ট্রদূত অতিরিক্ত প্রটোকল পেতেন তা সাময়িক প্রত্যাহার করা হয়েছে। প্রয়োজন হলে আবারও বাড়তি প্রটোকল দেওয়া হবে। শুধু যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত, দূতাবাস ও বাসা-বাড়ির নিরাপত্তায় দেড়শ পুলিশ সদস্য রয়েছে।
উল্লেখ্য যে, দীর্ঘদিন থেকে বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূতরা অতিরিক্ত প্রটোকল সুবিধা সুবিধা পেয়ে আসছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট