শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
Title :
কারাগারগুলোতে নিরাপত্তা ও শৃঙ্খলা জোরদারে সাত দফা নির্দেশনা: কারা অধিদপ্তরের কঠোর পদক্ষেপ আজ বিশ্ব ‘আইনজীবীকে ভালোবাসার দিন’: অধিকার ও ন্যায়বিচার সুরক্ষার স্বীকৃতি ছেলেকে চিকিৎসক বানাতে এসে লাশ নিয়ে ফিরছেন মা: কুমিল্লায় কাশ্মীরি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু শর্টকাট পথে অর্থ উপার্জনের মানসিকতা নিয়ে দক্ষ আইনজীবী হওয়া অসম্ভব: আইনমন্ত্রী আদালত চত্বরে বিশৃঙ্খলা ও নিরাপত্তা সংকট: আইনি সীমানা, আদালত অবমাননা ও প্রশাসনিক জবাবদিহিতা ভারতীয় ভিসা প্রক্রিয়ায় নতুন কড়াকড়ি: বাধ্যতামূলক হলো ‘ভিসা অঙ্গীকারনামা’ সি ক্রিস্টিন ফেয়ারের মন্তব্য ও আলী রিয়াজের একাডেমিক সংযোগ: ভূ-রাজনীতি, ন্যায়বিচার ও আন্তর্জাতিক প্রভাব একই মামলায় তথ্য গোপন করে ৩ বার আগাম জামিন: দুই আইনজীবীকে তলব করলেন হাইকোর্ট বিচার বিভাগের রন্ধ্রে রন্ধ্রে অনিয়ম: একটি মহাকাব্যের অবসান নাকি নতুন সংকটের শুরু? অসময়ে উঁকি দিচ্ছে রূপসী কাঞ্চনজঙ্ঘা: পঞ্চগড়ে প্রকৃতিপ্রেমীদের উপচে পড়া ভিড়

যে দেশে ভারত বর্ষকে ২০০ বছর রাজত্ব করেছিল সেই ভারতবর্ষেরই নাগরিক সেই দেশকে প্রতিনিধিত্ব করবেন।

  • প্রকাশিত: সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ১১৯৪ বার পড়া হয়েছে

যে দেশে ভারত বর্ষকে ২০০ বছর রাজত্ব করেছিল সেই ভারতবর্ষেরই নাগরিক সেই দেশকে প্রতিনিধিত্ব করবেন।
——————————–

বিশ্বের অন্যতম ক্ষমতাধর দেশ যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন ঋষি সুনাক। ভারতীয় বংশোদ্ভূত ৪২ বছর বয়সী ঋষির যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হওয়ার বিষয়টি বেশ চমক জাগানিয়া। কারণ যুক্তরাজ্যের রাজনীতিতে ‘সাদা চামড়ার বয়স্কদের’ আধিপত্য বেশি। সেই আধিপত্যের পতন ঘটিয়ে ঋষি যুক্তরাজ্যের রাজনীতির সর্বোচ্চ পদে আসীন হলেন।
সোমবার ঋষি সুনাকের ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে। জানা গেছে মঙ্গলবার রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন তিনি।

ঋষি সুনাক প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েই কিছু রেকর্ড গড়ে ফেলেছেন। যা আগে কখনো দেখা যায়নি।

তিনি যুক্তরাজ্যের ইতিহাসে প্রথম রাজনীতিবীদ যিনি ‘সাদা চামড়ার’ না। সাদা চামড়ার না এমন কেউ বর্ণবাদী হিসেবে কুখ্যাত ব্রিটিশদের প্রধানমন্ত্রী হবে তা ভাবতেও পারেননি অনেকে। কিন্তু সেটিই করে দেখিয়েছেন তিনি।

তাছাড়া ঋষি সুনাক যুক্তরাজ্যের ইতিহাসে প্রথম এশিয়ান-ব্রিটিশ হিসেবে দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে যাচ্ছেন।

আরেকটি দিক দিয়ে এগিয়ে আছেন ঋষি। সেটি হলো তিনিই যুক্তরাজ্যের ইতিহাসে প্রথম হিন্দু ধর্মের অনুসারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। ঋষি সুনাক ধর্মীয় রীতি-নীতি অনুসরণ করেন। ফলে তিনি মদ পান করেন না এবং মদ জাতীয় পণ্য থেকে দূরে থাকেন।

তাছাড়া আরেকটি দিক দিয়ে রেকর্ড গড়েছেন ঋষি। সেটি হলো- প্রথমবার এমপি নির্বাচিত হওয়ার পর সবচেয়ে কম সময়ের মধ্যে প্রধানমন্ত্রী হয়েছেন তিনি। ২০১৫ সালে তিনি প্রথমবার এমপি নির্বাচিত হন। এরপর মাত্র সাত বছরের মধ্যে প্রধানমন্ত্রী হলেন। যা যুক্তরাজ্যের আধুনিক রাজনীতির ইতিহাসে সবচেয়ে দ্রুত সময়ে এমপি থেকে প্রধানমন্ত্রী হওয়ার রেকর্ড।

তাছাড়া ১৮২২ সালের প্রধানমন্ত্রী লর্ড লিভারপুলের পর সবচেয়ে কম বয়সে প্রধানমন্ত্রী হওয়ার রেকর্ডও গড়েছেন তিনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট