শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
Title :
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চুক্তি স্বাক্ষর: ১৫ বছর এনসিটি পরিচালনার দায়িত্ব পেল আমিরাতের প্রতিষ্ঠান ফ্রিল্যান্সিং খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিপ্লব: টিকে থাকতে ফ্রিল্যান্সারদের করণীয় কী? প্রশিক্ষণ নিতে জাপান যাচ্ছেন ১৭ বিচারক ও ৬ আইনজীবী নস্টালজিয়ার এক ঝলক: পুরান ঢাকায় যখন দাপিয়ে বেড়াত ঐতিহ্যবাহী ‘মুড়ির টিন’ কেন আন্দোলনে যাবো না?’— ১৪ বছরের ইমনের রক্তাক্ত পরিণতির কথা ট্রাইব্যুনালে জানালেন মা স্নেহের আঁচলে মহত্তম আত্মত্যাগ: মাইলস্টোন ট্র্যাজেডির তিন অমর শিক্ষিকা ও আমাদের বাস্তবতা বাধার পাহাড় পেরিয়েই সাফল্যের চূড়ায় পৌঁছাতে হয় সংগ্রাম, ব্যর্থতা ও প্রতিকূলতাই মানুষকে সাফল্যের প্রকৃত মূল্য শেখায় দেনমোহর আদায়ে বাধ্য করা হলে ক্ষতিপূরণের নির্দেশ দিতে পারবেন আদালত: হাইকোর্ট কর ফাঁকি ধরতে এনবিআরের এআই প্রযুক্তি: কড়া নজরে বিলাসবহুল গাড়ির মালিকরা কক্সবাজার থেকে মিয়ানমার হয়ে সরাসরি চীন: বাংলাদেশের সামনে ভূ-অর্থনীতির নতুন দিগন্ত

রমজানেও খোলা থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৪৫ বার পড়া হয়েছে

রমজানেও খোলা থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান
নিউজ ডেস্ক আদালত বার্তাঃ ০৮ ফেব্রুয়ারি ২০২৪
রমজানে খোলা থাকবে শিক্ষা প্রতিষ্ঠান।
সাধারণত পবিত্র রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকে। তবে চলতি বছর সে সিদ্ধান্তে পরিবর্তন এনেছে শিক্ষা মন্ত্রণালয়। এবার রমজানে ১৫ দিন সরকারি, বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১১ থেকে ২৫ মার্চ পর্যন্ত মোট ১৫ দিন বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম চালু থাকবে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) ২০২৪ শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি আংশিক সংশোধন করা হয়েছে।

বছরের শুরুতে প্রকাশিত বাৎসরিক ছুটির তালিকায় ১১ মার্চ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত ছুটি রাখা হয়েছিল। পবিত্র রমজান, ঈদুল ফিতর, গ্রীষ্মকালীন অবকাশ, জাতীয় শিশু দিবস, স্বাধীনতা দিবস, ইস্টার সানডেসহ বেশ কয়েকটি সরকারি ছুটির সমন্বয়ে দীর্ঘ এ সময় ক্লাস বন্ধ রাখার কথা ছিল। তবে আজ সেই সিদ্ধান্ত থেকে সরে এসে নতুন সিদ্ধান্ত জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ১১ মার্চ ২০২৪ খ-এর ঘঞঞঞ ২৫ মার্চ ২০২৪ পর্যন্ত মোট ১৫ দিন সরকারি/বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়গুলোর শ্রেণি কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত হয়েছে।ঝ

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট