1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
রাজধানীর ধানমণ্ডিতে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সিটি কলেজ শিক্ষার্থীদের মারামারির - আদালত বার্তা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কাজী নিয়োগে ৩ সদস্যের প্যানেল থেকে সিদ্ধান্তে গড়িমসি বেআইনি—হাইকোর্টের পর্যবেক্ষণ আবেগ নয়, আইনের পথে: মামলা করার আগে পরামর্শ নেওয়ার গুরুত্ব বাড়ছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘চীন-বাংলাদেশ ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন’ উদ্বোধন: সমুদ্র গবেষণায় নতুন দিগন্ত বিয়ে করে অপরাধ করেননি নাসির-তামিমা: খালাসের রায়, আপিলের ঘোষণা বাদীপক্ষের। বাংলাদেশের বিচার ব্যবস্থায় আজ একটি তাৎপর্যপূর্ণ অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে নাসির-তামিমা-রাকিব মামলায় বিচারের রায় আজ। স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ’লীগ নেতাকর্মীরা: তথ্য উপদেষ্টা স্বাধীন বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার হাইকোর্টের রায় স্থগিত: আপিল শুনানি ১৬ জুন শেখ হাসিনাসহ অনেকেরই আপিলের সময় শেষ, দণ্ডিতদের সামনে এখন কোন পথ? “আইন জানুন, সচেতন থাকুন” — অজ্ঞতার অন্ধকার থেকে অধিকার রক্ষার আলোয় পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

রাজধানীর ধানমণ্ডিতে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সিটি কলেজ শিক্ষার্থীদের মারামারির

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ৪১১ বার পড়া হয়েছে

রাজধানীর ধানমণ্ডিতে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সিটি কলেজ শিক্ষার্থীদের মারামারির ঘটনা ঘটেছে। এতে সিটি কলেজের তিন শিক্ষার্থী আহত হয়েছেন। আহতরা হলেন- নাঈম (১৮), কাব্য (১৯) ও স্পন্দন বসু (১৯)। আহত সবাই সিটি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র বলে জানা গেছে।

মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে দুপুর আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

ঢাকা কলেজের শিক্ষার্থীরা মারধর করেছে অভিযোগ করে আহত কাব্যের বাবা আবুল কালাম আজাদ বলেন, সিটি কলেজের তিন শিক্ষার্থী ধানমণ্ডি আড়ংয়ের সামনে বাস থেকে নামার পর পূর্ব শত্রুতার জেরে আমার ছেলেসহ তিনজনকে মারধর করে। খবর পেয়ে তাদের আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এসেছি। কাব্যের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। আহত অন্য দুজনের অবস্থাও ভালো নয়।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ধানমণ্ডি থেকে আহত অবস্থায় তিন শিক্ষার্থী ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে চিকিৎসাধীন। তাদের দুজনের মাথা ও একজনের মুখে আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি ধানমণ্ডি থানাকে জানানো হয়েছে।

এ বিষয়ে ধানমণ্ডি থানার ওসি একরাম আলী মিয়া বলেন, ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে মারামারির একটি ঘটনা ঘটেছে। এ ঘটনায় সিটি কলেজের আহত তিন শিক্ষার্থী ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছেন। ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের তিন শিক্ষার্থীকে মেরে আহত করেছে বলে জানতে পেরেছি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট