শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
Title :
হোয়াইট হাউসে সিএনএন, এমএসনাউ ও পলিটিকো নিষিদ্ধ: ট্রাম্পের নিশানায় স্বাধীন সংবাদমাধ্যম ঢাকার ছয় স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগ: জড়িতদের গ্রেফতারে মাঠে আইনশৃঙ্খলা বাহিনী ১৫ দিনে একবার দেখা: অতিরিক্ত বন্দীতে লালমনিরহাট কারাগারে স্বজনদের চরম দুর্ভোগ হাইকোর্টের জামিনের পরও বন্দি মুক্তি না পাওয়ার অভিযোগ: চট্টগ্রাম জেল সুপারকে আদালতের শোকজ জামায়াত একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে: আইনমন্ত্রী শুনানিতে অসংলগ্ন কথা ও অস্বাভাবিক আচরণ: আইনজীবীর ‘ডোপ টেস্টের’ নির্দেশ আদালতের সুপ্রিম কোর্টের নির্দেশনা লঙ্ঘন করে বিচারকের ফেসবুক পোস্ট: সমালোচনা ও বিতর্ক আসামির কাঠগড়ায় আইনজীবী আবুল বাশার: নিজের মামলায় নিজেই লড়লেন, জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠালেন ম্যাজিস্ট্রেট। আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাইবে দুদক, সম্পদের তথ্য চেয়ে বিএফআইইউকে চিঠি আসামিদের অনুপস্থিতিতে বিচার ও তড়িঘড়ি রায়: ট্রাইব্যুনালের আদেশে সাংবাদিক ফ্রন্টের গভীর উদ্বেগ

লাগাম ছাড়াই বাড়ছে কাঁচামরিচের দাম।

  • প্রকাশিত: শুক্রবার, ৩০ জুন, ২০২৩
  • ৪৬৬ বার পড়া হয়েছে

লাগাম ছাড়াই বাড়ছে কাঁচামরিচের দাম।

এডভোকেট মোহাম্মদ এনামুল হক, আদালত বার্তা : ৩০ জুন ২০২৩।

লাগাম ছাড়াই বাড়ছে কাঁচামরিচের দাম। প্রায় ৫০০ টাকা কেজিতে কাঁচামরিচ বিক্রি হচ্ছে রাজধানীতে। এছাড়া সালাদ আইটেমের মধ্যে শসা, টমেটোর দামও বেড়েছে।

আজ শুক্রবার (৩০ জুন) রাজধানীর কারওয়ানবাজার, মিরপুর, মতিঝিল, যাত্রাবাড়ী, মুগদাসহ বিভিন্ন বাজারে গিয়ে দেখা গেছে এই চিত্র।

কারওয়ানবাজারে দেখা গেছে, বৃহস্পতিবার ঈদুল আজহার দিন কাঁচামরিচ ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল। কিন্তু আজ রাজধানীর বিভিন্ন এলাকায় কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৪৮০ টাকায়। অপরদিকে, দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজি দরে।

বাজারে গিয়ে দেখা গেছে, সালাদের প্রধান আইটেম শসারও দাম বেড়েছে। সপ্তাহের ব্যবধানে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে শসা। বাজারে প্রতিকেজি শসা ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এ ছাড়া, বাজারে প্রতিকেজি ধুন্দল ৬০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, পটল ৪০ টাকা, ঝিঙা ৬০ টাকা, চিচিঙা ৮০ টাকা, ছোট করলা ও বেগুন ১০০ টাকা, ছড়াকচু ৮০ টাকা, বরবটি ৬০ টাকা, পেঁপে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি পিস বাঁধাকপি ৬০ টাকা ও প্রতি পিস লাউ ৬০-৮০ টাকায় বিক্রি হচ্ছে।

মাংসের বাজারে গিয়ে দেখা গেছে, কিছুটা কমেছে মুরগির দাম। বাজারে প্রতিকেজি ব্রয়লার মুরগি ১৭০ টাকা কেজি, সোনালি মুরগি ২৭০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি ডজন লাল ডিম ১৪০ টাকা ও হাঁসের ডিম ১৯০ টাকায় বিক্রি হচ্ছে।

মাছের বাজার ঘুরে দেখা গেছে, প্রতিকেজি পাবদা ৩৮০-৪০০ টাকা, শিং মাছ ৪২০- ৪৫০ টাকা, পাঙ্গাশ মাছ ২০০-২৫০ টাকা, তেলাপিয়া ২২০-২৫০ টাকা, রুই মাছ ৩২০- ৩৫০ টাকা, চাষের কই ৩০০ টাকা, বড় চিংড়ি ৭০০ টাকা, বড় কাতল ৩৮০- ৪০০ টাকা, ট্যাংরা ৫৫০- ৬৫০ টাকা, বোয়াল মাছ ৬০০- ৬৫০ টাকা, সিলভার কার্প (ছোট) ২৫০-২৮০ টাকায় বিক্রি হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট