মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
Title :
দলিল নিবন্ধন কার্যক্রম আইন মন্ত্রণালয়ের অধীনেই থাকবে: আইনমন্ত্রী শিশু রামিসা ধর্ষণ-হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শুরু আজ আদালত ও বিচারকদের পর্যাপ্ত নিরাপত্তা এখনো নিশ্চিত হয়নি: আইন সচিব আদালতে সময়মতো মামলার নথি পাঠাতে সুপ্রিম কোর্ট প্রশাসনের কড়া নির্দেশনা বাংলাদেশের রাজনীতি ও স্থিতিশীলতা নিয়ে সেনাবাহিনীর সঙ্গে বিদেশি কূটনীতিকদের দফায় দফায় বৈঠক নিরাপত্তাহীনতা, দুর্নীতি ও বৈষম্যের আবর্তে সাধারণ মানুষ: বাড়ছে দেশত্যাগ ও মেধাপাচারের প্রবণতা একের পর এক জামিন জালিয়াতি ও অনিয়ম : কঠোর অবস্থানে হাইকোর্ট হাসিনার দেশে ফেরা ও বাংলাদেশের রাজনীতি: প্রতিশোধের চক্র ভাঙতে কী ভূমিকা রাখবে আমেরিকা? ময়মনসিংহ-নেত্রকোনার সীমান্তজুড়ে গড়ে উঠবে বৃহৎ পর্যটন এলাকা দেশে ফেরার ঘোষণা ঘিরে নতুন রাজনৈতিক সমীকরণ

শপথ নিলেন আওয়ামী লীগের দুই এমপি

  • প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২০
  • ১৩৫০ বার পড়া হয়েছে
ছবি- জাতীয় সংসদ

শপথ নিয়েছেন উপনির্বাচনে জয়ী ঢাকা-৫ আসনের সাংসদ কাজী মনিরুল ইসলাম মনু ও নওগাঁ-৬ সংসদ সদস্য (এমপি) মো. আনোয়ার হোসেন হেলাল।

বুধবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে তাদের শপথ বাক্য পাঠ করান। সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, মাহাবুব আরা বেগম গিনি ও আবু সাঈদ আল মাহমুদ স্বপন উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ শেষে দুই সাংসদ শপথ বইয়ে স্বাক্ষর করেন।

গেল ৬ মে ঢাকা-৫ আসনের সাংসদ হাবিবুর রহমান মোল্লা ও ২৭ জুলাই নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য মো. ইসরাফিল আলম মারা যাওয়ায় আসন দুটি শূন্য ঘোষণা করা হয়। এরপর ১৭ অক্টোবর এই দুই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট