1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
শিক্ষকদের বিষয়ভিত্তিক প্রশিক্ষণ ২৯ ডিসেম্বরের মধ্যে - আদালত বার্তা
রবিবার, ১০ মে ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ট্রাইব্যুনালে এলেই অসুস্থতা: বিচার এড়াতে ‘রোগের নাটক’, বলছে প্রসিকিউশন ঢাকায় সাংবাদিকতা সম্মেলনে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের তাগিদ ঢাকা-ইসলামাবাদ সমঝোতা, দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে ভারত ঘিরে পাকিস্তানের নতুন বার্তা, হাইকোর্টে একদিনে ৫ হাজারেরও বেশি মামলা নিষ্পত্তি চীন সফরে যাওয়ার আগে পররাষ্ট্রমন্ত্রী — তিস্তা সমস্যা নিয়ে ভারতের জন্য বসে থাকা চলবে না বাংলাদেশে কেমিক্যালমুক্ত আম: নিরাপদ খাদ্য ও জনস্বাস্থ্যের প্রশ্ন সচিবালয় শেরেবাংলা নগরে স্থানান্তরের পরিকল্পনা, হচ্ছে যাচাই-বাছাই প্রথম সফর নিয়ে জটিলতা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ভারতের আস্থাহীনতায় সরকার ঢাকার রাস্তায়  ট্রাফিক সিস্টেমে নতুন  বাস্তবতা AI ক্যামেরা। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের দীর্ঘ কারাবাস:আইনের অপব্যবহার নিয়ে আইনজীবীদের উদ্বেগ।

শিক্ষকদের বিষয়ভিত্তিক প্রশিক্ষণ ২৯ ডিসেম্বরের মধ্যে

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২
  • ৮৮১ বার পড়া হয়েছে

 

ঢাকা, ২৭ ডিসেম্বর – আগামী বছরের মাধ্যমিক বিদ্যালয়ের নতুন কারিকুলামের ওপর শিক্ষকদের বিষয়ভিত্তিক প্রশিক্ষণ দেয়া হবে। আগামী ২৯ ডিসেম্বরের মধ্যে অনলাইনে এ প্রশিক্ষণে বাধ্যতামূলক অংশগ্রহণের নির্দেশনা দেয়া হয়েছে।সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিচালক (প্রশিক্ষণ) অধ্যাপক ড. প্রবীর কুমার ভট্টাচার্য্য স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

 

শনি ও রোববার মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এবং প্রাথমিক বিদ্যালয়ের (যেসব প্রাথমিক বিদ্যালয়ে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পড়ানো হয়) প্রায় সোয়া তিন লাখ মাধ্যমিক শিক্ষককে এক ঘণ্টা করে বিষয়ভিত্তিক প্রশিক্ষণ দেয়ার আয়োজন করেছিল মাউশি। কিন্তু রোববার সন্ধ্যা পর্যন্ত এই প্রশিক্ষণ কর্মসূচিতে সোয়া দুই লাখের মতো শিক্ষক অংশ নিয়েছেন বলে তথ্য পাওয়া গেছে। বাকিরা অংশ নিতে পারেননি। তাদের জন্য নতুন করে আবার প্রশিক্ষণের ব্যবস্থা করা হলো।

 

 

 

 

কথা ছিল, চলতি মাসে বিষয়ভিত্তিক সব শিক্ষককে সশরীর পাঁচ দিনের প্রশিক্ষণ দিয়ে নতুন শিক্ষাবর্ষ (২০২৩) থেকে তিনটি শ্রেণিতে (প্রথম, ষষ্ঠ ও সপ্তম) নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হবে। বাকি শ্রেণিগুলোতে ২০২৪ সাল থেকে পর্যায়ক্রমে এ শিক্ষাক্রম চালু হবে। কিন্তু পথরেখা অনুযায়ী শিক্ষকদের সেই প্রশিক্ষণ দিতে পারেনি মাউশি। এ জন্য মাধ্যমিকের শিক্ষকদের অন্তত বিষয়ভিত্তিক এক ঘণ্টার অনলাইন প্রশিক্ষণ দেয়ার উদ্যোগ নেয়া হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট