রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
Title :
সামিটের এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে ফের গ্যাস সরবরাহ দেশীয় পর্যটনে ব্যয় বেশি, বাড়ছে বিদেশ ভ্রমণের আগ্রহ পর্যটন খাতে বৈদেশিক মুদ্রার চাপ, পিছিয়ে পড়ছে দেশের অভ্যন্তরীণ পর্যটন অর্থনীতির নেপথ্য কারিগর: শ্রমের মর্যাদা, ন্যায্য অধিকার এবং টেকসই জাতীয় উন্নয়নের দাবি। ‘দেশে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর’ : আইনমন্ত্রী আসাদুজ্জামান বাংলাদেশে অনুশীলনরত আইনজীবীদের ৫ স্তরের পদমর্যাদাক্রম: আইনি কাঠামো, যোগ্যতা ও শুনানির অধিকার কারাগারগুলোতে নিরাপত্তা ও শৃঙ্খলা জোরদারে সাত দফা নির্দেশনা: কারা অধিদপ্তরের কঠোর পদক্ষেপ আজ বিশ্ব ‘আইনজীবীকে ভালোবাসার দিন’: অধিকার ও ন্যায়বিচার সুরক্ষার স্বীকৃতি ছেলেকে চিকিৎসক বানাতে এসে লাশ নিয়ে ফিরছেন মা: কুমিল্লায় কাশ্মীরি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু শর্টকাট পথে অর্থ উপার্জনের মানসিকতা নিয়ে দক্ষ আইনজীবী হওয়া অসম্ভব: আইনমন্ত্রী আদালত চত্বরে বিশৃঙ্খলা ও নিরাপত্তা সংকট: আইনি সীমানা, আদালত অবমাননা ও প্রশাসনিক জবাবদিহিতা

শিক্ষক নিয়োগ মামলায় জালিয়াতি: আইনজীবী ছিদ্দিক উল্লাহ মিয়াকে ঢাকা ছাড়তে নিষেধ আপিল বিভাগের

শিক্ষক নিয়োগ মামলায় জালিয়াতি: আইনজীবী ছিদ্দিক উল্লাহ মিয়াকে ঢাকা ছাড়তে নিষেধ আপিল বিভাগের

​আদালত বার্তা ডেস্কঃ২৯ অক্টোবর ২০২৬। 

ঢাকা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগসংক্রান্ত মামলায় জালিয়াতির মাধ্যমে রায় নেওয়ার অভিযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়াকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা ছাড়তে নিষেধ করেছেন আপিল বিভাগ। এ ঘটনায় তিনি সর্বোচ্চ আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন। এ বিষয়ে আগামী সোমবার চূড়ান্ত আদেশ দেওয়া হবে।

​বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।

​এর আগে রাষ্ট্রপক্ষ ওই রায়গুলোর বিরুদ্ধে আপিল করলে নথিপত্র পর্যালোচনায় কথিত অনিয়ম ও জালিয়াতির বিষয়টি ধরা পড়ে বলে জানান অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। তিনি আদালতকে অবহিত করেন, প্রাথমিক শিক্ষক নিয়োগের একটি রিট মামলায় যথাযথ রুল জারির পর কোনো আনুষ্ঠানিক শুনানি ছাড়াই রায় গ্রহণ করা হয়। এমন প্রায় নয়টি মামলায় অনুরূপ জালিয়াতির অভিযোগ উঠেছে আইনজীবী ছিদ্দিক উল্লাহ মিয়ার বিরুদ্ধে।

​নথিসূত্রে জানা গেছে, ২০২৩ সালের অক্টোবরে বিচারপতি নাইমা হায়দারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ থেকে এসব রায় নেওয়া হয়। ২০২০ সালের একটি রিট পিটিশনে (নং-৯১৯/২০২০) মূল ৫৮ জন আবেদনকারীর বাইরে আরও ৬৪ জনকে সহ-আবেদনকারী হিসেবে যুক্ত করা হয়। তবে নিয়মিত সেকশন-প্রক্রিয়া, নামের আনুষ্ঠানিক তালিকাভুক্তি কিংবা বিবাদী পক্ষকে (প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট অধিদপ্তর) কোনো নোটিশ দেওয়া হয়নি। এমনকি মাত্র একদিনের ব্যবধানে আবেদন মঞ্জুর ও শুনানি শেষে মাত্র চার দিনের মাথায় রায় ঘোষণা করা হয়। ঘোষিত রায়ে মূল আবেদনকারীদের বাদ দিয়ে পরবর্তীতে যুক্ত হওয়া নতুন সহ-আবেদনকারীদের পক্ষে নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছিল।

​এসব অনিয়মে গভীর অসন্তোষ প্রকাশ করে আপিল বিভাগ জানিয়েছেন, শিক্ষক নিয়োগসংক্রান্ত নয়টি মামলার রায় ঘোষণার দ্রুততা ও প্রক্রিয়াগত অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে তৎকালীন হাইকোর্টের বিচারপতি নাইমা হায়দারের বেঞ্চের সব রায় পুনর্বিবেচনা করা হতে পারে এবং সংশ্লিষ্ট বিচারপতিদের কাছ থেকেও ঘটনার ব্যাখ্যা চাওয়া হতে পারে।

​এদিকে আদালতে নিজের বক্তব্য তুলে ধরে আইনজীবী ছিদ্দিক উল্লাহ মিয়া দাবি করেন, তিনি আইনগত প্রক্রিয়া মেনেই কাজ করেছিলেন, তবে সেকশনে কিছু জটিলতা ছিল। শুনানিকালে আদালতের কাছে তিনি নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। আদালত তাঁর ক্ষমা প্রার্থনার আবেদন নথিভুক্ত রেখে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তাঁকে রাজধানী ত্যাগ না করার নির্দেশ দেন।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট