সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
Title :
র‍্যাব বিলুপ্ত, পুলিশের অধীনে নতুন বাহিনী এসআরবি চূড়ান্ত অনুমোদন মন্ত্রিসভায়—বদলাবে কাঠামো, থাকবে বিশেষ অভিযান ও তদন্তের ক্ষমতা যুবলীগ-ছাত্রলীগ নেতাদের মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া আজই শেষ হতে পারে ভিসার মেয়াদ শেষ হলে শিক্ষার্থীদের দেশে ফিরতে হবে: আলবার্টার প্রিমিয়ার ২০২৭ সালের সম্ভাব্য রমজান ও ঈদুল ফিতরের সময়সূচি প্রকাশ শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য কিছু হলেই আওয়ামী লীগকে পেটাতে হবে, এই জুলুম বন্ধ করেন ভাই: ফাহাম সরকারি প্রকল্পে রাজস্ব ফাঁকি ঠেকাতে ঠিকাদারদের তথ্য চেয়েছে এনবিআর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান: দেশপ্রেম, নেতৃত্ব ও মানুষের প্রতি অঙ্গীকার। ধানমন্ডি ৩২-এ ‘রাজনৈতিক সন্দেহে’ সাধারণ মানুষকে মারধরের অভিযোগ, আয়াসকে গ্রেপ্তারের দাবি দল -মত নয়, পুলিশের একমাত্র পরিচয় জনগণের সেবক—আইজিপি

শেখ হাসিনাকে ‘কবরস্থানে পাঠানোর’ হুমকি: বিএনপির চাঁদের বিরুদ্ধে মামলা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ৪৯০ বার পড়া হয়েছে

ডেস্ক নিউজ আদালত বার্তা :২৪ মে থেকে ২০২৩।

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কবরস্থানে পাঠানোর’ হুমকি দেওয়ার অভিযোগে বিএনপির রাজশাহী জেলা শাখার আহ্বায়ক আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে।
রোববার দিবাগত মধ্যরাতে পুঠিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ মামলাটি করেন বলে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান রাত ১২টার পরে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের হয়েছে। বিএনপি নেতা চাঁদকে গ্রেপ্তারে অভিযান চলছে।
১৯ মে পুঠিয়ার শিবপুর উচ্চবিদ্যালয় মাঠে জেলা ও মহানগর বিএনপির সমাবেশে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য চাঁদ বলেন, ‘আর ২৭ দফা ১০ দফার মধ্যে আমরা নাই। এক দফা- শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য যা যা করার দরকার আমরা করব।’
তাঁর এই বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়লে নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে সোমবার দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দেশের সব জেলা, মহানগর উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালিত হবে।
এ ছাড়া আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো এর প্রতিবাদে আলাদা কর্মসূচির আয়োজন করছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মী ও সমর্থকদের দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি যথাযথভাবে পালনের নির্দেশ দিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট