বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
Title :
ঢাকায় সব বদলে গেলেও নাবিস্কো মোড়ের বিস্কুটের সেই ঘ্রাণটা আজও বদলায়নি তেজগাঁওয়ের শিল্প-ঐতিহ্য, নাগরিক স্মৃতি ও একটি পরিচিত মোড়ের গল্প শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে অনিশ্চিত তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নারী চালক-কন্ডাক্টর দিয়ে চলবেআজ চালু হচ্ছে ‘পিংক বাস’, যেসব রুটে মিলবে সেবা মামলা জট নিরসনে প্রশংসনীয় উদ্যোগ ১২ কার্যদিবসে হাইকোর্টে ৬২ হাজার ৬৩৭ পুরাতন মামলা নিষ্পত্তি দুদক চেয়ারম্যান হলেন বিচারপতি একেএম আসাদুজ্জামান ওবায়দুল কাদেরসহ ৭ নেতার রায় যেকোনো দিন জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলা র‍্যাব বিলুপ্ত, পুলিশের অধীনে নতুন বাহিনী এসআরবি চূড়ান্ত অনুমোদন মন্ত্রিসভায়—বদলাবে কাঠামো, থাকবে বিশেষ অভিযান ও তদন্তের ক্ষমতা যুবলীগ-ছাত্রলীগ নেতাদের মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া আজই শেষ হতে পারে ভিসার মেয়াদ শেষ হলে শিক্ষার্থীদের দেশে ফিরতে হবে: আলবার্টার প্রিমিয়ার ২০২৭ সালের সম্ভাব্য রমজান ও ঈদুল ফিতরের সময়সূচি প্রকাশ

শেখ হাসিনাকে পূর্ণ সমর্থনের আশ্বাস সৌদি যুবরাজ সালমানের

  • প্রকাশিত: রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৩৯ বার পড়া হয়েছে

শেখ হাসিনাকে পূর্ণ সমর্থনের আশ্বাস সৌদি যুবরাজ সালমানের
নিউজ ডেস্ক আদালত বার্তা : ১০ সেপ্টেম্বর, ২০২৩

শেখ হাসিনাকে পূর্ণ সমর্থনের আশ্বাস সৌদি যুবরাজ সালমানের
বাংলাদেশ ও সৌদি আরব সম্ভাব্য সব ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে একযোগে কাজ করার ইচ্ছে প্রকাশ করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এ ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পূর্ণ সমর্থনের আশ্বাসও দিয়েছেন বৈশ্বিকভাবে প্রভাবশালী এই নেতা।
রোববার (১০ সেপ্টেম্বর) জি-২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে দুই নেতার এক বৈঠকে এ আশ্বাস দেন সৌদি যুবরাজ।
পররাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ বৈঠক করেছেন। যুবরাজ সালমান সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের উল্লেখযোগ্য আর্থ-সামাজিক উন্নয়ন অর্জনে ‍‍`অনুপ্রেরণামূলক নেতৃত্বের জন্য‍‍` শেখ হাসিনার প্রশংসা করেন।
বাংলাদেশের পতেঙ্গা টার্মিনাল, পায়রা বন্দর, আকুয়া নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পসহ বিভিন্ন প্রকল্পে সৌদি বিনিয়োগকারীদের চলমান বিনিয়োগে সন্তোষ প্রকাশ করেন সালমান। তিনি বলেন, প্রায় ২.৮ মিলিয়ন বাংলাদেশি তাদের কঠোর পরিশ্রম ও যথাযথ পরিশ্রমের মাধ্যমে সৌদির অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখছে।

এছাড়া ২০৩০ বিশ্বকাপের আয়োজক হিসেবে সৌদি আরবকে সমর্থন করার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।
অপরদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরবে বেশ কিছু সামাজিক সংস্কার এবং সাম্প্রতিক সময়ে অসংখ্য কূটনৈতিক সাফল্য অর্জনের জন্য যুবরাজকে অভিনন্দন জানান। যুবরাজকে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানান। সালমান তার আমন্ত্রণ গ্রহণ করেন এবং বাংলাদেশ সফরের ইচ্ছা প্রকাশ করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট