1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরছেন না : বিবিসিকে জয় - আদালত বার্তা
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম :
মামলা বাণিজ্য নিয়ন্ত্রণে, গুম-বিচারবহির্ভূত হত্যা বন্ধে কাজ করছে সরকার। বসায় সেহরি না বাহিরে করতে চান? যেতে পারেন ঢাকার এই ১২ জায়গায় নিষিদ্ধ বা স্থগিত ঘোষিত সংগঠনের এমন নেতৃবৃন্দ ও কর্মীরা, যারা জামিনে বেরিয়ে সংগঠনকে পুনর্গঠিত বা মাঠপর্যায়ে সক্রিয় করতে সক্ষম—তাদের জামিনের পরপরই অন্য মামলায় ‘শোন অ্যারেস্ট’ দেখাতে হবে এজলাসে ভাঙচুর, বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি আটক। পদত্যাগ করলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দার.। আজ প্রপোজ ডে, প্রিয়জনকে মনের কথা জানানোর দিন। সোমবার ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নির্বাচনে যান চলাচল নিয়ে নতুন নির্দেশনা জারি করে প্রজ্ঞাপন দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান টানা ৫ দিনের ছুটি ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় পরিবর্তন

শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরছেন না : বিবিসিকে জয়

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৫ আগস্ট, ২০২৪
  • ২৭০ বার পড়া হয়েছে

শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরছেন না : বিবিসিকে জয়
নিউজ ডেস্ক আদালত বার্তাঃ৫ আগষ্ট ২০২৪

শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরছেন না : বিবিসিকে জয়

প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে সোমবার (৫ আগস্ট) দুপুরে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। ভারতের গণমাধ্যম এনডিটিভির তথ্যমতে, তাকে বহন করা উড়োজাহাজটি দেশটির উত্তর প্রদেশের গাজিয়াবাদে হিন্দন বিমানঘাঁটিতে অবতরণ করেছে।

প্রধানমন্ত্রীর পদ থেকে সদ্য পদত্যাগ করা শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরছেন না বলে বিবিসিকে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। তিনি বলেছেন, তার মায়ের আর কোনো রাজনৈতিক প্রত্যাবর্তন হবে না।

একই সঙ্গে জানান, তিনি ‘এত হতাশ যে তার সব কঠোর পরিশ্রমের পরও কিছু মানুষ তার বিরুদ্ধে দাঁড়াচ্ছে’।
বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের নিউজআওয়ারে কথা বলার সময় জয় আরো বলেন, তার মা গতকাল (রবিবার) থেকেই পদত্যাগ করার কথা বিবেচনা করছিলেন। পরিবার জোর দেওয়ার পরে নিজের সুরক্ষার জন্য তিনি দেশ ছেড়েছেন।

আজ অবধি প্রধানমন্ত্রীর সরকারি উপদেষ্টা থাকা জয় ক্ষমতায় তার মায়ের রেকর্ডের পক্ষে বলেন, ‘তিনি বাংলাদেশের চিত্র ঘুড়িয়ে দিয়েছেন।

যখন তিনি ক্ষমতা গ্রহণ করেন তখন এটি একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে বিবেচিত ছিল। একটি দরিদ্র দেশ ছিল। পরে আজ অবধি এটি এশিয়ার গতিশীল অর্থনীতি হিসেবে বিবেচিত হত। তিনি খুব হতাশ।
এ ছাড়াও জয় এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন যে বিক্ষোভকারীদের দমনে সরকার কঠোর ব্যবস্থা নিয়েছিল। তিনি বলেন, ‘আপনারা পুলিশ সদস্যদের পিটিয়ে মেরেছেন, গতকালই ১৩ জন মারা গেছেন। সুতরাং যখন জনগণ মানুষকে পিটিয়ে হত্যা করছে তখন পুলিশ কি করবে বলে আপনি আশা করেন?’

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট