1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
সংরক্ষিত নারী আসনে যাদেরকে মনোনয়ন দিলো আ.লীগ - আদালত বার্তা
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বসায় সেহরি না বাহিরে করতে চান? যেতে পারেন ঢাকার এই ১২ জায়গায় নিষিদ্ধ বা স্থগিত ঘোষিত সংগঠনের এমন নেতৃবৃন্দ ও কর্মীরা, যারা জামিনে বেরিয়ে সংগঠনকে পুনর্গঠিত বা মাঠপর্যায়ে সক্রিয় করতে সক্ষম—তাদের জামিনের পরপরই অন্য মামলায় ‘শোন অ্যারেস্ট’ দেখাতে হবে এজলাসে ভাঙচুর, বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি আটক। পদত্যাগ করলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দার.। আজ প্রপোজ ডে, প্রিয়জনকে মনের কথা জানানোর দিন। সোমবার ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নির্বাচনে যান চলাচল নিয়ে নতুন নির্দেশনা জারি করে প্রজ্ঞাপন দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান টানা ৫ দিনের ছুটি ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় পরিবর্তন রমজানে অফিস সময় নির্ধারণ।

সংরক্ষিত নারী আসনে যাদেরকে মনোনয়ন দিলো আ.লীগ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩২৯ বার পড়া হয়েছে

সংরক্ষিত নারী আসনে যাদেরকে মনোনয়ন দিলো আ.লীগ

নিউজ ডেস্ক আদালত বার্তা: ১৪ ফেব্রুয়ারি ২০২৪
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে ১ হাজার ৫৫৩টি মনোনয়ন যাচাইবাছাই করে ৪৮ জনের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আজ বুধবার বিকেলে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চুড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন।

কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতিতে ৪৮টি সংরক্ষিত মহিলা আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী যারা হয়েছেন তাঁদের নাম প্রকাশ করছি।

মনোনয়ন পেয়েছেন, পঞ্চগড়ের রেজিয়া ইসলাম, ঠাকুরগাঁওয়ের দ্রুপদী দেবী আগারওয়াল, নীলফামারির আশিকা সুলতানা, জয়পুরহাটের রোকেয়া সুলতানা, নাটোরের কুহেলী কুদ্দুস, চাঁপাইনবাবগঞ্জের যারা জেবিন মাহবুব, খুলনার রুনি রেজা, বাগেরহাটের ফরিদা, বরগুনার ফারজানা সুমি, ভোলার বিউটি, পটুয়াখালীর নাজনীন নাহার, নেত্রকোণার নাদিরা বিনতে আমিন, কুমিল্লার এরোমা দত্ত।

সাতক্ষীরার লাইলা পারভীন, খুলনার মুন্নুজান সুফিয়ান, গোপালগঞ্জের বেদুরা আহমেদ সালাম, ঢাকার শবনম জাহান, সানজিদা খানম, রংপুরের ববি, বরিশালের শাম্মী আহমেদ, মুঞ্চিগঞ্জের ফজিলাতুন্নেছা, ঢাকার শেখ আনার কলি পুতুল, নরসিংদীর মাসুদা সিদ্দিক, টাঙ্গাইলের তারানা হালিম, গাজীপুরের মেহের আফরোজ, ঢাকার হাসিনা বারি, গোপালগঞ্জের নাজমা আক্তার, লক্ষীপুরের ফরিদুন্নাহার লাইলী, নোয়াখালীর কানন আরা বেগম, চট্টগ্রাম শামিমা হারুন, দিলারা ইউসুফ, ওয়াসিকা, নোয়াখালীর ফরিদা খানম, ১৪ দলের অনুরোধে আনান আরা বেগম।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট