শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
Title :
ভারতীয় ভিসা প্রক্রিয়ায় নতুন কড়াকড়ি: বাধ্যতামূলক হলো ‘ভিসা অঙ্গীকারনামা’ সি ক্রিস্টিন ফেয়ারের মন্তব্য ও আলী রিয়াজের একাডেমিক সংযোগ: ভূ-রাজনীতি, ন্যায়বিচার ও আন্তর্জাতিক প্রভাব একই মামলায় তথ্য গোপন করে ৩ বার আগাম জামিন: দুই আইনজীবীকে তলব করলেন হাইকোর্ট বিচার বিভাগের রন্ধ্রে রন্ধ্রে অনিয়ম: একটি মহাকাব্যের অবসান নাকি নতুন সংকটের শুরু? অসময়ে উঁকি দিচ্ছে রূপসী কাঞ্চনজঙ্ঘা: পঞ্চগড়ে প্রকৃতিপ্রেমীদের উপচে পড়া ভিড় ঢাকার আদালতকে উত্তর ও দক্ষিণে বিভক্ত করতে হাইকোর্টে রিট। জরুরি প্রস্তুতিতে খাবার-পানি মজুদের হিড়িক: আসন্ন কোনো বিপর্যয়, নাকি বৈশ্বিক আত্মরক্ষার আগাম কৌশল শৃঙ্খল ভেঙে সাফল্যের শিখরে ব্যারিস্টার আঞ্জুমান আরা লিমার হার না মানা জীবনযুদ্ধ সাবেক বিমান বাহিনী কর্মকর্তা তাহসিফ সাউরি হত্যা মামলা: রিমান্ডে দিশা আইনজীবী হলেই জনস্বার্থের দোহাই দিয়ে প্রশাসনিক সিদ্ধান্ত চ্যালেঞ্জ করা যায় না: হাইকোর্ট

সময় টিভির সাংবাদিকদের জোরপূর্বক ছাঁটাই নিয়ে যা বললেন– প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ৪৬১ বার পড়া হয়েছে

সময় টিভির সাংবাদিকদের জোরপূর্বক ছাঁটাই নিয়ে যা বললেন–

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

নিউজ ডেস্ক আদালত বার্তা : ২৭ ডিসেম্বর, ২০২৪
বেসরকারি টেলিভিশন সময় টিভির কয়েকজন সাংবাদিককে সম্প্রতি চাকরিচ্যুত করা হয়েছে। এ ঘটনায় অনেকে অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছেন। এ বিষয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি এ স্ট্যাটাস দেন।

শফিকুল আলম বলেন, সম্প্রতি সময় টিভিতে যা ঘটেছে তার জন্য অনেকে সরকারকে দোষারোপ করার চেষ্টা করছেন। সিটি গ্রুপের নিয়ন্ত্রিত এ প্রতিষ্ঠান থেকে পাঁচ সাংবাদিককে বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় কোম্পানির পরিবর্তে সরকারকে এর দায় নিতে হবে বলে অভিযোগ করা হচ্ছে, যা কোনোভাবে যথার্থ নয়।

তিনি বলেন, প্রথমত আমরা বারবার বলছি আমরা কোনো সংবাদমাধ্যমে হস্তক্ষেপ করিনি। যদি কোনো জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা বা গোয়েন্দা সংস্থার কর্মকর্তা কোনো সংবাদপত্রে নিয়োগ অথবা ছাঁটাইয়ে প্রভাবিত করেন বা চাপপ্রয়োগ করেন তাহলে তা আমাদের জানান। আমরা অবিলম্বে পদক্ষেপ নেব। আমরা ইতিমধ্যে এ রকম অন্তত দুটি ঘটনায় ব্যবস্থা নিয়েছি, যার একটি আমাদের সময় পত্রিকা, অন্যটি বৈশাখী টিভি।

প্রেস সচিব বলেন, বৈষম্যবিরোধী ছাত্ররা যা করছে তার জন্য আমরা দায়ী নই। আমরা ছাত্র-নেতৃত্বাধীন বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় এসেছি। কিন্তু তার মানে এমন নয় যে আমরা তাদের আদেশে পরিচালিত হচ্ছি। যদি তাই হতো, তাহলে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাদের সময় টিভিতে প্রতিবাদ করতে হতো না। তারা আমাদের কাছে তাদের তালিকা পাঠাত এবং আমরা সিটি গ্রুপকে বাস্তবায়নের জন্য বলতাম।

শফিকুল আলম বলেন, বিবিসি চলতি সপ্তাতে সময় টিভির সাংবাদিক চাকরিচ্যুতির বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। তারাও চলতি বছরের ফেব্রুয়ারিতে তিন সাংবাদিককে চাকরিচ্যুত করেছে। অধিকার বা অ্যাডভোকেসি গ্রুপ অথবা সাংবাদিক সংগঠনের পক্ষ থেকেই এসব অভিযোগ আনা হয়েছে।

তিনি বলেন, সিটি গ্রুপ এবং সময় টিভির শীর্ষ কর্মকর্তারা ভিকটিমদের নিয়ে খেলায় মেতেছে। সাংবাদিক চাকরিচ্যুতির ঘটনায় প্রথম ও প্রধান দায়ভার সংবাদমাধ্যমটিরই। দুঃখের বিষয় হলো শেখ হাসিনার স্বৈরাচারী আমলে সময় টিভি যে ধরনের অপসাংবাদিকতা করেছে আমরা তার খুব কমই সমালোচনা করতে শুনেছি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট