বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
Title :
শর্টকাটের প্রজন্ম নাকি সংগ্রামের ভবিষ্যৎ? বর্তমান শিক্ষাব্যবস্থার বাস্তবতা ও চ্যালেঞ্জ মাসে গড়ে দুই মামলা নিস্পত্তির লক্ষ্য নির্ধারণ কর মামলায় বিকল্প বিরোধ নিষ্পত্তিতে ঝুঁকছে এনবিআর দেনমোহর আদায়ের নীতিমালা তৈরি করতে হাইকোর্টের রুল চট্টগ্রামে দাফনের মাটিটুকুও গিলে খেয়েছে বন্যা পানিতে ভাসছে অবুঝ শিশু থেকে গবাদিপশু নারী মরদেহের পোস্টমর্টেমে নারী ডোম নিয়োগ চেয়ে হাইকোর্টে রিট ত্রাণ বিতরণে বিশৃঙ্খলা: বাস্তবতার স্বীকারোক্তি, নাকি প্রশাসনিক ব্যর্থতার গ্রহণযোগ্যতা? বিক্ষোভে উত্তাল নেপাল, তোপের মুখে বালেন্দ্র শাহ UD Case মানেই হত্যা নয়: অপমৃত্যুর রহস্য উদঘাটনে আইনের প্রাথমিক অনুসন্ধান প্রক্রিয়া গণতান্ত্রিক আইনজীবী সমিতির নেতৃত্বে সুব্রত-তারিক

সরকার তাড়াহুড়ো করে দুটি আইন পাশ করাতে চাইছে : ফখরুল

  • প্রকাশিত: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ৩৩৪ বার পড়া হয়েছে

সরকার তাড়াহুড়ো করে দুটি আইন পাশ করাতে চাইছে : ফখরুল

নিউজ ডেস্ক আদালত বার্তাঃ২৮ নভেম্বর ২০২৫
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিশ্বস্ত সূত্রে আমরা জানতে পেরেছি, অন্তর্বর্তী সরকার তাড়াহুড়ো করে দুটি আইন পাশ করাতে চাইছে। একটি সংশোধিত পুলিশ কমিশন আইন, অন্যটি এনজিও-সংক্রান্ত আইন।

শুক্রবার (২৮ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ অভিযোগ করেন।

মির্জা ফখরুল বলেন, আমরা মনে করি, নির্বাচনের পূর্বে এই আইনগুলো পাশ করার পেছনে সরকারের ভিন্ন কোনো উদ্দেশ্য কাজ করছে, যা গণতান্ত্রিক উত্তরণের পথকে বাধাগ্রস্ত করবে।

জনগণের ম্যান্ডেট ছাড়া তড়িঘড়ি করে এ ধরনের গুরুত্বপূর্ণ বিষয়ে আইন পাশ করা সমীচীন হবে না বলে উল্লেখ করেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, আমরা মনে করি, উপরোক্ত বিষয়ে আইনগুলো পরবর্তী জাতীয় সংসদে যুক্তিতর্কের মধ্য দিয়ে প্রণয়ন করা সঠিক হবে। সরকারকে আহ্বান জানাচ্ছি এ ধরনের পদক্ষেপ গ্রহণ থেকে বিরত থাকার জন্য।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews