বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
Title :
ঢাকায় সব বদলে গেলেও নাবিস্কো মোড়ের বিস্কুটের সেই ঘ্রাণটা আজও বদলায়নি তেজগাঁওয়ের শিল্প-ঐতিহ্য, নাগরিক স্মৃতি ও একটি পরিচিত মোড়ের গল্প শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে অনিশ্চিত তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নারী চালক-কন্ডাক্টর দিয়ে চলবেআজ চালু হচ্ছে ‘পিংক বাস’, যেসব রুটে মিলবে সেবা মামলা জট নিরসনে প্রশংসনীয় উদ্যোগ ১২ কার্যদিবসে হাইকোর্টে ৬২ হাজার ৬৩৭ পুরাতন মামলা নিষ্পত্তি দুদক চেয়ারম্যান হলেন বিচারপতি একেএম আসাদুজ্জামান ওবায়দুল কাদেরসহ ৭ নেতার রায় যেকোনো দিন জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলা র‍্যাব বিলুপ্ত, পুলিশের অধীনে নতুন বাহিনী এসআরবি চূড়ান্ত অনুমোদন মন্ত্রিসভায়—বদলাবে কাঠামো, থাকবে বিশেষ অভিযান ও তদন্তের ক্ষমতা যুবলীগ-ছাত্রলীগ নেতাদের মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া আজই শেষ হতে পারে ভিসার মেয়াদ শেষ হলে শিক্ষার্থীদের দেশে ফিরতে হবে: আলবার্টার প্রিমিয়ার ২০২৭ সালের সম্ভাব্য রমজান ও ঈদুল ফিতরের সময়সূচি প্রকাশ

সর্বোচ্চ আদালতের নির্দেশনায় ফের চালু হচ্ছে (এমএলএম) প্রতিষ্ঠান ডেসটিনি।

  • প্রকাশিত: সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ১০৫৮ বার পড়া হয়েছে

ডেস্ক নিউজ আদালত বার্তাঃ২৪ অক্টোবর ২০২২

সর্বোচ্চ আদালতের নির্দেশনায় ফের চালু হচ্ছে (এমএলএম) প্রতিষ্ঠান ডেসটিনি।
হাইকোর্ট রায় [2022] 25 ALR (HCD) ২৪১ পেজে প্রকাশ হচ্ছে।

ডেসটিনি ২০০০ লিমিটেড পরিচালনায় বোর্ড গঠন করে দিয়েছেন হাইকোর্ট। হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীকে পরিচালনা বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে।
১লা সেপ্টেম্বর, ২০২২ ইং তারিখে হাইকোর্ট বিভাগের মাননিয় বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক কোম্পানি বেঞ্চ এ আদেশ দেন। এফসিএ ফখরুদ্দিন আহমদ, আহমেদ বুশফেক আনাম, ব্যারিস্টার মাগরুব কবীর. ও ব্যারিস্টার প্রশান্ত ভুষন বরুয়া সহ ১৯ সদস্যের পরিচালনা বোর্ডের সদস্য হিসেবে রাখা হয়েছে।
অর্থ আত্মসাতের অভিযোগে মাল্টিলেভেল মার্কেটিং (এমএলএম) প্রতিষ্ঠান ডেসটিনি-২০০০ লিমিটেডের এমডিসহ কর্তাব্যক্তিদের বিরুদ্ধে ২০১২ সালে মামলা করে দুদক। ওই মামলায় অভিযুক্ত আসামিদের কারাগারে পাঠানো হলে থেমে যায় প্রতিষ্ঠানটির কার্যক্রম। তবে হাইকোর্টের নির্দেশে কমিটি গঠনের পর ডেসটিনির কার্যক্রম চালু হচ্ছে বলে রায় দ্বারা জানা যায়।
২০১২ সালের ৩১ জুলাই দুদকের উপ-পরিচালক মো. মোজাহার আলী সরদার ও সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম রাজধানীর কলাবাগান থানায় ডেসটিনির কর্তাব্যক্তিসহ অন্যদের বিরুদ্ধে ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি এবং ডেসটিনি ট্রি প্লান্টেশন প্রজেক্টের অর্থ আত্মসাতের দুটি মামলা করেন।
ওই মামলায় প্রতিষ্ঠানটির এমডিসহ কয়েকজনকে কারাগারে পাঠানোর ঘটনায় কোম্পানি আইন অনুসারে আর বার্ষিক সাধারণ সভা (এজিএম) পরিচালনা করা সম্ভব হয়নি। সর্বশেষ এজিএম হয়েছিল ২০১১ সালে। দীর্ঘদিন ধরে এজিএম না হওয়ার বিষয়টি তুলে ধরে হাইকোর্টের কাছে ডেসটিনির অবসায়ন চেয়ে মামলা করা হয়। ২০১৮ সালের ১৫ মে প্রতিষ্ঠানটির পরিচালক বিপ্লব বিকাশ শিলসহ ১৬ জন ওই আবেদন করেন। এদিকে প্রতিষ্ঠানটির এজিএম অনুষ্ঠান ও পরিচালনার জন্য হাইকোর্টে আরেকটি আবেদন জানানো হয়।
২০২০ সালের ৩১ অক্টোবর কোম্পানির পরিচালক জাকির হোসেনকে নিয়ে ৯ সদস্যের একটি বোর্ড গঠন করা হয়। তবে উচ্চ আদালত গত ১লা সেপ্টেম্বর, ২০২২ ইং তারিখের আদেশে হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীকে পরিচালনা বোর্ডের চেয়ারম্যান নিযুক্ত করে আদেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে ব্যারিস্টার মাগরুব কবীর, এফসিএ ফখরুদ্দিন আহমদ এবং সাবেক সংসদ সদস্য মো. ইকবাল জামানকে পরিচালনা বোর্ডের সদস্য হিসেবে রাখা হয়েছে। ডেসটিনির আগের নয় সদস্যের বোর্ডকে সঙ্গে নিয়ে নতুন পাঁচ সদস্যকে প্রতিষ্ঠানটির এজিএম অনুষ্ঠানের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
অর্থ আত্মসাৎ ও পাচারের এক মামলায় চার বছরের দন্ডিত ডেসটিনি গ্রুপের প্রেসিডেন্ট সাবেক সেনাপ্রধান এম হারুন-অর-রশীদকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। জামিনের বিরুদ্ধে দুদকের করা আবেদনের শুনানি নিয়ে চেম্বার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ‘নো অর্ডার’ দিয়েছেন।
প্রসঙ্গত, অর্থ আত্মসাতের অভিযোগে করা দুদকের দুই মামলার তদন্ত শেষে ২০১৪ সালের ৫ মে দুদক আদালতে উভয় মামলার অভিযোগপত্র দেওয়া হয়। এরমধ্যে ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির মামলায় ৪৬ জন এবং ডেসটিনি ট্রি প্লান্টেশন লিমিটেডে দুর্নীতির মামলার ১৯ জনকে আসামি করা হয়। হারুন-অর-রশিদ ও রফিকুল আমিন দুই মামলাতেই আসামি।
[2022] 25 ALR (HCD) ২৪১
সকলের সুবিধার্থে Online ভার্সনে দেওয়া হলো-https://alrwebworld.com/biplob-bikash-shill-and-others-vs-destiny-2000-ltd-and-others/

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট