1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
সেই ১২ বিচারপতিকে বাদ দিয়ে হাইকোর্টের ৫৪ বেঞ্চ পুনর্গঠন - আদালত বার্তা
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্র ইরানে পারমাণবিক হামলা করলে পরিণতি কী হবে? সংসদে ৭ বিল পাস, তিনটিতে বিরোধী দলের নোট অব ডিসেন্ট অধস্তন আদালতের নতুন সময় নির্ধারন সংশোধনীসহ আ.লীগের রাজনীতি নিষিদ্ধের অধ্যাদেশ পাসের সুপারিশ বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন  বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য নির্বাচন-২০২৬ আগামী ১৯ মে ২০২৬ তারিখ, মঙ্গলবার অনুষ্ঠিত হবে। বাংলাদেশের লক্ষ্মীপুরের নিলুফার ইয়াসমিনকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়  পিটিয়ে হত্যা করা হয়েছে। ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা সরকারি কর্মকর্তাদের মানতে হবে যে ১১ নির্দেশনা দুর্নীতির অভিযোগে হাইকোর্টের বিচারপতি পদত্যাগ এপ্রিলে যেভাবে মিলতে পারে টানা ৫ দিনের ছুটি

সেই ১২ বিচারপতিকে বাদ দিয়ে হাইকোর্টের ৫৪ বেঞ্চ পুনর্গঠন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ২৩৯ বার পড়া হয়েছে

সেই ১২ বিচারপতিকে বাদ দিয়ে হাইকোর্টের ৫৪ বেঞ্চ পুনর্গঠন
নিউজ ডেস্ক আদালত বার্তাঃ১৭ অক্টোবর ২০২৪

ছুটিতে পাঠানো ১২ বিচারপতিকে বাদ দিয়ে হাইকোর্টের ৫৪টি বেঞ্চ পুনর্গঠন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। আগামী রোববার থেকে এসব বেঞ্চে বিচারকাজ চলবে।

৫৪ বেঞ্চ গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের পাবলিক রিলেশন অফিসার মো. শফিকুল ইসলাম।

দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ওঠায় গতকাল উচ্চ আদালতের ১২ বিচারপতিকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত হয়।

ছুটিতে পাঠানো ১২ বিচারপতির মধ্যে রয়েছেন- নাঈমা হায়দার, খুরশীদ আলম সরকার, মো. আতাউর রহমান খান, খিজির হায়াত, শাহেদ নূর উদ্দিন, এস এম মনিরুজ্জামান, মো. আখতারুজ্জামান, খোন্দকার দিলিরুজ্জামান, মো. আমিনুল ইসলাম, এস এম মাসুদ হোসেন দোলন, আশীষ রঞ্জন দাস ও শেখ হাসান আরিফ।

গতকাল সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞা বিষয়টি নিশ্চিত করে বলেন, ১২ জন বিচারপতিকে বেঞ্চ দেওয়া হচ্ছে না। এর মানে হচ্ছে, তারা বিচারকাজ পরিচালনা করতে পারবেন না। আর বিচারপতিদের পদত্যাগের যে দাবি, এক্ষেত্রে-বিচারক নিয়োগ দেন রাষ্ট্রপতি, আবার অপসারণও করেন রাষ্ট্রপতি। এখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির যা করণীয় তিনি তা করেছেন। আর ২০ অক্টোবর অ্যাটর্নি জেনারেল অফিস বিষয়টি আদালতে উত্থাপন করবে। পর্যায়ক্রমে কী হয় সেটা জানা যাবে।

জানা যায়, সকালে নানা অনিয়মের অভিযোগ ওঠা হাইকোর্টের ১২ বিচারপতিকে চায়ের আমন্ত্রণ জানান প্রধান বিচারপতি। তাদের বিরুদ্ধে নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে। এছাড়া তারা আওয়ামী লীগ সরকারের দোসর হিসেবেও কাজ করেছেন বলে অভিযোগ রয়েছে। এরমধ্যে সকালে চায়ের আমন্ত্রণ পান ১২ বিচারপতি। পরে তাদের ছুটিতে পাঠানো হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট