রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
Title :
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হৃদয়ে সম্প্রীতির আলোকবর্তিকা: গুরুদুয়ারা নানকশাহী বাংলাদেশের বিচার ব্যবস্থা সংস্কারে আরও তহবিল দিচ্ছে সুইডেন ও ইউএনডিপি বাংলাদেশের বিরুদ্ধে সম্ভাব্য আইনি লড়াইয়ে এস আলম, ব্রিটিশ উকিলদের এক মাসের বিলই প্রায় ৫ কোটি টাকা বন্যা পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন ফৌজদারি মামলার তদন্ত কার্যক্রমে গতি আনতে নির্দেশনা জোরদার সপ্তাহে একবারের ইনসুলিন চালু ভারতে, কমবে খরচ ও ইনজেকশনের ঝামেলা সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা করতে চায় সরকার দেশে বিচারাধীন মামলার সংখ্যা ৪৬ লাখ ছাড়িয়েছে: সংবিধানের ন্যায়বিচার নিশ্চিতে বাড়ছে চাপ ধানমন্ডিতে চিকিৎসক ধীপ্রার মৃত্যু: কবর থেকে মরদেহ উত্তোলনের নির্দেশ নিজেদের প্রণীত আইনেই মানবতাবিরোধী অভিযোগে বিচারের মুখে আ.লীগ: নিষিদ্ধ ঘোষণার আইনি পথ কতটা বাস্তবসম্মত?

সৌদির লাল তালিকার ঝুঁকি কাটালো বাংলাদেশ

  • প্রকাশিত: বুধবার, ৭ জুন, ২০২৩
  • ৭৯১ বার পড়া হয়েছে

সৌদির লাল তালিকার ঝুঁকি কাটালো বাংলাদেশ
ডেস্ক নিউজ আদালত বার্তা :৭ জুন ২০২৩।
সৌদির লাল তালিকার ঝুঁকি কাটালো বাংলাদেশ
সৌদির লাল তালিকাভুক্ত হওয়ার শঙ্কা এড়ালো বাংলাদেশ
সৌদি আরবের বেঁধে দেওয়া সময়ের মধ্যে ৮০ শতাংশ হজযাত্রীর ভিসা সম্পন্ন হওয়ায় দেশটির লাল তালিকাভুক্ত হওয়ার শঙ্কা এড়ালো বাংলাদেশ।
বুধবার (৭ জুন) হজ এজেন্সিগুলোকে ধন্যবাদ জানিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র হজ উপলক্ষে বাংলাদেশের কোটা এক লাখ ২২ হাজার ৫৫৮ জন। বুধবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ভিসার হার ৮০ দশমিক ৬৩ শতাংশ। এতে বাংলাদেশের ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। এজন্য এজেন্সিগুলোসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ
অবশিষ্ট ভিসা দ্রুত সম্পন্ন করার জন্য হজ কার্যক্রম পরিচালনাকারী সব এজেন্সিকে অনুরোধ জানানো হয় বিজ্ঞপ্তিতে।এর আগে সৌদি সরকারের এক নির্দেশনার পরিপ্রেক্ষিতে গত ৫ জুন সেখানকার বাংলাদেশের হজ অফিস ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের কাছে চিঠি পাঠায়। ওই চিঠিতে জানানো হয়, সোমবার (৫ জুন) রাজকীয় সৌদি সরকারের হজ ও ওমরা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে, আগামী ৭ জুনের মধ্যে ৮০ শতাংশ ভিসা সম্পন্ন করতে হবে। কয়েকটি দেশের ভিসা প্রাপ্তির সংখ্যা আনুপাতিক হারে কম বিধায় ৭ জুনের মধ্যে ভিসা ৮০ শতাংশ সম্পন্ন না হলে সংশ্লিষ্ট হজ অফিসকে লাল তালিকাভুক্ত করা হবে। এসব কিছুর যাবতীয় দায়ভার সেসব হজ অফিসকে বহন করতে হবে।
চলতি বছর বাংলাদেশের হজ কার্যক্রমে অব্যবস্থাপনা নিয়ে ধর্ম মন্ত্রণালয় বিরক্ত। এ কারণে হজের ভরা মৌসুমের মধ্যেই গত রোববার রাতে ধর্ম সচিবকে বদলি করা হয়। দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে হজ ডেস্কের উপসচিব মর্যাদার এক কর্মকর্তাকেও।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। গত ২১ মে থেকে শুরু হয়েছে হজ ফ্লাইট। এরই মধ্যে ৬১ হাজার ১১১ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews