1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
স্মার্টফোন থেকে যেভাবে তথ্য চুরি হয় - আদালত বার্তা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
কাজী নিয়োগে ৩ সদস্যের প্যানেল থেকে সিদ্ধান্তে গড়িমসি বেআইনি—হাইকোর্টের পর্যবেক্ষণ আবেগ নয়, আইনের পথে: মামলা করার আগে পরামর্শ নেওয়ার গুরুত্ব বাড়ছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘চীন-বাংলাদেশ ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন’ উদ্বোধন: সমুদ্র গবেষণায় নতুন দিগন্ত বিয়ে করে অপরাধ করেননি নাসির-তামিমা: খালাসের রায়, আপিলের ঘোষণা বাদীপক্ষের। বাংলাদেশের বিচার ব্যবস্থায় আজ একটি তাৎপর্যপূর্ণ অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে নাসির-তামিমা-রাকিব মামলায় বিচারের রায় আজ। স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ’লীগ নেতাকর্মীরা: তথ্য উপদেষ্টা স্বাধীন বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার হাইকোর্টের রায় স্থগিত: আপিল শুনানি ১৬ জুন শেখ হাসিনাসহ অনেকেরই আপিলের সময় শেষ, দণ্ডিতদের সামনে এখন কোন পথ? “আইন জানুন, সচেতন থাকুন” — অজ্ঞতার অন্ধকার থেকে অধিকার রক্ষার আলোয় পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

স্মার্টফোন থেকে যেভাবে তথ্য চুরি হয়

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১২ অক্টোবর, ২০২০
  • ১০৩২ বার পড়া হয়েছে

স্মার্টফোনে থাকা নানা অ্যাপ থেকে আপনার তথ্য চুরি হতে পারে। এসব অ্যাপ হ্যাক হওয়ার খবর প্রায়ই শোনা যায়। ফেসবুকসহ অনেক জনপ্রিয় অ্যাপ থেকেও তথ্য হাতিয়ে নিতে বসে থাকে সাইবার দুর্বৃত্তরা। তাই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারের আগে সতর্ক থাকা উচিত। তা না হলে আপনার বাড়ি কোথায়, আপনার কাজের জায়গা, আপনি কি খেতে ভালোবাসেন, আপনার স্বাস্থ্য কেমন ইত্যাদি অনেক খুঁটিনাটি আপনার মোবাইল ফোনের তথ্যকোষ থেকে জানা সম্ভব।

এসব তথ্য আহরণ করে আপনার স্মার্টফোনে ইনস্টল বা আমদানি করা নানা ধরনের অ্যাপ। অনেক সময় আপনার অজান্তেই এসব তথ্য, অ্যাপগুলোর পরিচালক কোম্পানি পাচার করে নানা বাণিজ্যিক সংস্থাকে। সংস্থাগুলো এই তথ্যের ভিত্তিতে আপনাকে নানা পণ্যের বিজ্ঞাপন পাঠাতে থাকে।

অপরিচিত কণ্ঠ আপনাকে ইন্সুরেন্স পলিসি, ব্যাংকের লোন অথবা নতুন কোনও শপিং অফারের কথা জানায়। আপনি ভাবেন কীভাবে এরা আপনার নম্বর পেল। আসলে তথ্য যে বিভিন্ন সংস্থার হাতে আপনি নিজেই তুলে দিয়েছেন সেটা বেমালুম ভুলে যান। কত রকমের অ্যাপ পাওয়া যায় প্লে বা অ্যাপ স্টোরে। যেগুলোর সাহায্যে আপনি পথঘাট চিনতে চান, রেস্তোরাঁ থেকে বাড়িতে খাবার অর্ডার করেন, আপনার ফিটনেসের পরামর্শ নেন, গাড়ি বা হোটেল বুক করেন অথবা ঘরে বসে সিনেমা দেখতে পারেন।

যখন নতুন কোনো অ্যাপ স্মার্টফোনে আমদানি করেন তখন সেই অ্যাপ কয়েকটি বিষয়ে অনুমতি চায়। ফোনের ক্যামেরা, ফটো অ্যালবাম, আপনি কোথায় থাকেন, আপনার ফোনে তুলে রাখা নম্বর ইত্যাদি তথ্য ভাণ্ডারের প্রবেশাধিকার (access) দাবি করে। আপনাকে বোতাম টিপে জানাতে হয়, ‘হ্যাঁ’ (allow) অথবা ‘না’ (deny)। অনেকেই কোনও চিন্তাভাবনা না করেই ‘হ্যাঁ’ বলে দেন।

অথচ আপনার ব্যক্তিগত তথ্য সব অ্যাপের প্রয়োজন হয় না। পথনির্দেশক, খাবার সরবরাহকারী বা অ্যাপ ট্যাক্সিকে আপনার অবস্থান জানানোটা জরুরি। কিন্তু গেম বা ভিডিও তোলার অ্যাপের এই তথ্যের কোনও প্রয়োজন নেই। তাই কোনও গেম অ্যাপ যদি আপনার ফোনের তথ্যভাণ্ডারের প্রবেশাধিকার চায় আপনি ‘না’ বলে দিন। কারণ এই তথ্য নিয়ে অনৈতিকভাবে এই অ্যাপের কর্তৃপক্ষ কোনও কোম্পানিকে গোপনে বিক্রি করে দিতে পারে।

তাই আপনার মোবাইল ফোনের তথ্যকোষের দরজার চাবি সহজে কোনও অ্যাপকে দেবেন না। দেওয়ার আগে অন্তত দুবার ভেবে দেখবেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট