সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
Title :
১৮০ দিনের মধ্যে সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি উদ্বিগ্ন নাগরিকদের যৌথ বিবৃতি শ্রেষ্ঠ শিক্ষককে ঘিরে সামাজিক বিতর্ক ব্যক্তিস্বাধীনতা, পেশাগত মর্যাদা ও সামাজিক মূল্যবোধের নতুন বাস্তবতা ফিটনেস সনদ ছাড়া যানবাহন চলাচল বন্ধে হাইকোর্টের রুল যুক্তরাষ্ট্রে ইতিহাস গড়া বাংলাদেশি বংশোদ্ভূত বিচারপতি সোমা এস. সাঈদ—অভিবাসী সাফল্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত বিকাশ-নগদ-রকেটের অতিরিক্ত চার্জ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল গ্রাহক স্বার্থ সুরক্ষায় পৃথক আইন প্রণয়নের প্রশ্নেও নির্দেশনা চাওয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২৭ সংস্কৃতিকর্মী ও সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ দাখিল রবীন্দ্র সরোবরে নাচ-গানে শুরু ‘বর্ষা মঙ্গল উৎসব ১৪৩৩’: নতুন প্রজন্মে সংস্কৃতির বার্তা বাথরুমে সরকারি ওষুধের স্তূপ স্বাস্থ্যব্যবস্থার চরম অব্যবস্থাপনায় ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী বাগেরহাটে ছুরিকাঘাতে আইনজীবী নিহত দেশ গঠনে সাংবাদিকদের এগিয়ে আসতে হবে : ব্যারিস্টার কায়সার কামাল

হজের খরচ কমিয়ে ৪ লাখ টাকা নির্ধারণে আইনি নোটিশ

  • প্রকাশিত: সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ৫১৫ বার পড়া হয়েছে

হজের খরচ কমিয়ে ৪ লাখ টাকা নির্ধারণে আইনি নোটিশ।

ডেস্ক নিউজ, আদালত বার্তা:৬ফেব্রুয়ারি ২০২৩।

হজের প্যাকেজ কমিয়ে ৪ লাখ টাকা নির্ধারণ করতে সরকারকে একটি আইনি নোটিশ দেওয়া হয়েছে। আজ সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী ও আল কোরআন স্টাডি সেন্টারের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট আশরাফ উজ জামান এ নোটিশ দিয়েছেন।

চলতি বছর সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল প্রায় ৭ লাখ টাকার হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার।
এ অবস্থায় প্যাকেজ সংশোধন করে ৪ লাখ টাকা নির্ধারণ করতে ধর্ম মন্ত্রণালয়কে নোটিশ দিয়েছেন আইনজীবী আশরাফ উজ জামান।
আরও রেকর্ড বিমান ভাড়ায় ভারত-পাকিস্তানের চেয়ে বাংলাদেশ থেকে হজ পালনের খরচ প্রায় দ্বিগুণ
নোটিশে আগামী ৭ দিনের মধ্যে প্যাকেজ সংশোধন করে ৪ লাখ টাকার মধ্যে প্যাকেজ ঘোষণা করতে বলা হয়েছে। তা না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নোটিশ দেওয়া আইনজীবী।

এ বছর সরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজের মূল্য ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা নির্ধারণ করা হয়েছে। বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনে এ বছর সর্বনিম্ন খরচ হবে ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা। এর বাইরেও হজ পালনকারীদের কোরবানি বাবদ নির্দিষ্ট পরিমাণ অর্থ দিতে হবে।
চুক্তি অনুযায়ী এ বছর ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালনের সুযোগ পাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১২ হাজার ১৯৮ জন হজ পালন করতে পারবেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট