1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে গ্রীক স্মৃতিসৌধঃ জানেন এর পিছনে ইতিহাস? - আদালত বার্তা
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
একাত্তরের হত্যাযজ্ঞকে গণহত্যা বলা হোক, প্রস্তাব মার্কিন কংগ্রেসে শাওয়ালের চাঁদ দেখা গেছে, শনিবার ঈদ ঘন কালো মেঘে ছেয়ে গেছে ইরানের আকাশ, ঝরছে অদ্ভুত ‘কালো বৃষ্টি’ আল-আকসা বন্ধ, তবু থামেনি ইবাদত—রাস্তায় দাঁড়িয়ে নামাজে হাজারো ফিলিস্তিনি। চাঁদ দেখা যায়নি, সৌদিতে ঈদ শুক্রবার আমাদের ব্যক্তিত্ব কাঠামোর এ প্রবণতা এমন সাত পাকে বাঁধা পড়েছে যে, এ থেকে মুক্ত হতে আমরা পারছি না সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য, ইউজিসিতে নতুন চেয়ারম্যান মামলা বাণিজ্য নিয়ন্ত্রণে, গুম-বিচারবহির্ভূত হত্যা বন্ধে কাজ করছে সরকার। বসায় সেহরি না বাহিরে করতে চান? যেতে পারেন ঢাকার এই ১২ জায়গায় নিষিদ্ধ বা স্থগিত ঘোষিত সংগঠনের এমন নেতৃবৃন্দ ও কর্মীরা, যারা জামিনে বেরিয়ে সংগঠনকে পুনর্গঠিত বা মাঠপর্যায়ে সক্রিয় করতে সক্ষম—তাদের জামিনের পরপরই অন্য মামলায় ‘শোন অ্যারেস্ট’ দেখাতে হবে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে গ্রীক স্মৃতিসৌধঃ জানেন এর পিছনে ইতিহাস?

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ৩০৭ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে গ্রীক স্মৃতিসৌধঃ জানেন এর পিছনে ইতিহাস?

বিশেষ প্রতিবেদন,আদালত বার্তাঃ৩১ জুলাই ২০২৫

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে অবস্থিত একটি নিঃশব্দ, অথচ ঐতিহাসিক স্মৃতিচিহ্ন হলো গ্রীক সমাধিসৌধ। দেখতে চতুষ্কোণ আকৃতির একটি কুটিরের মতো হলুদ রঙের এই স্থাপনাটি গ্রীকদের স্মরণে নির্মিত একটি সমাধি সৌধ। দেশের ইতিহাসে গ্রীকদের শেষ স্মৃতিচিহ্ন হিসেবে এই সৌধটির গুরুত্ব অপরিসীম।

এই সমাধিটি নির্মাণ করেছিলেন সেইন্ট টমাস গির্জার যাজক জে এম ম্যাকডোনাল্ড। এটি মূলত নারায়ণগঞ্জে বসবাসকারী ‘ডিমিট্রিয়াস’ নামক এক গ্রীক পরিবারের চার সদস্যের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত হয়। ইতিহাসবিদদের ধারণা, এটি ১৮০০ থেকে ১৮৪০ সালের মধ্যবর্তী কোনো সময়ে নির্মিত।

বাংলাদেশে গ্রীকদের বসবাসের ইতিহাস বেশ পুরোনো। ১৭৭০ থেকে ১৮০০ সালের মধ্যে ঢাকায় প্রায় দুই শতাধিক গ্রীক বসবাস করতেন। তাদের একটি বড় অংশের বসবাস ছিল ঢাকা ও নারায়ণগঞ্জে। সময়ের পরিক্রমায় সেইসব গ্রীক পরিবার ও তাদের বসতি হারিয়ে গেলেও, টিকে আছে এই সমাধিসৌধটি — যেন ইতিহাসের এক নীরব সাক্ষী হয়ে।

টিএসসির সবুজ মাঠের দক্ষিণ কোণায় দাঁড়িয়ে থাকা এই সৌধের বাইরের রূপ যেমন দৃষ্টিনন্দন, তেমনি ভেতরের এপিটাফগুলোও অত্যন্ত শৈল্পিক ও হৃদয়ছোঁয়া। এটি শুধুই একটি সমাধি নয়, বরং উপমহাদেশে গ্রীকদের উপস্থিতির একমাত্র জীবন্ত প্রমাণ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট