বিজ্ঞ আইনজীবীদের জন্য শনিবার খোলা থাকবে অ্যাটর্নি-জেনারেলের কার্যালয়
নিউজ ডেস্ক, আদালত বার্তা | ২৩ অক্টোবর ২০২৬
দীর্ঘ অবকাশ শেষে আগামী রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ থেকে বাংলাদেশ সুপ্রিম কোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম পুনরায় শুরু হতে যাচ্ছে। এ উপলক্ষে মামলাসংক্রান্ত নোটিশ গ্রহণে বিজ্ঞ আইনজীবীদের সুবিধার্থে আগামীকাল শনিবার, ২৪ অক্টোবর অ্যাটর্নি-জেনারেলের কার্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অ্যাটর্নি-জেনারেলের কার্যালয় থেকে প্রকাশিত জরুরি নোটিশে জানানো হয়েছে, দীর্ঘ অবকাশের পর সুপ্রিম কোর্টের বিভিন্ন বেঞ্চের গঠন ও এখতিয়ারে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। এ কারণে আইনজীবীদের মামলাসংক্রান্ত নোটিশ গ্রহণের সুবিধার্থে বিশেষ ব্যবস্থায় শনিবার কার্যালয়ের কার্যক্রম পরিচালনা করা হবে।
নোটিশ অনুযায়ী, আগামীকাল শনিবার দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অ্যাটর্নি-জেনারেলের কার্যালয়ে মামলাসংক্রান্ত নোটিশ গ্রহণ করা হবে।
নোটিশে আরও বলা হয়, দুর্গাপূজার ছুটির কারণে অ্যাটর্নি-জেনারেলের কার্যালয়ের স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকায় বিজ্ঞ আইনজীবীদের অবগতির ও সুবিধার্থে সামাজিক যোগাযোগমাধ্যমে এ জরুরি নোটিশ প্রকাশ করা হয়েছে।
অ্যাটর্নি-জেনারেল মোহাম্মদ রুহুল কুদ্দুস (কাজল) স্বাক্ষরিত নোটিশে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।
সুপ্রিম কোর্টের দীর্ঘ অবকাশ শেষে নিয়মিত বিচারিক
কার্যক্রম শুরুর প্রাক্কালে শনিবার বিশেষভাবে নোটিশ গ্রহণের এ ব্যবস্থা আইনজীবীদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং মামলাসংক্রান্ত কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনায় সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।